সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে দেড় লাখ চিংড়ি রেণু জব্দ, দুই জনকে জরিমানা

রামগতিতে দেড় লাখ চিংড়ি রেণু জব্দ, দুই জনকে জরিমানা

রামগতিতে দেড় লাখ চিংড়ি রেণু জব্দ, দুই জনকে জরিমানা

লক্ষ্মীপুরের রামগতিতে দেড় লাখ বাগদা চিংড়ির রেণু জব্দ করা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই জনকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে জব্দকৃত রেণুগুলো মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রামগতির চর আলগী গ্রামের রফিকুল হকের সামছুদ্দিন ও পৌর এলাকার ইলিয়াস হোসেনের ছেলে আকবর হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেঘনা নদী থেকে অবৈধভাবে বাগদা চিংড়ির রেণু শিকার করে বিক্রির উদ্দেশ্যে জমা করা হয়। এমন খবর পেয়ে নদী সংলগ্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে দুটি মৎস্য আড়তে অভিযান চালিয়ে ১৩০ ড্রামে থাকা দেড় লাখ রেণু জব্দ করা হয়। পরে সেগুলো নদীতে অবমুক্ত করে দেওয়া হয়েছে। এ সময় দুই জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com