সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
মা ইলিশ রক্ষায় রামগতিতে জনসচেতনতামূলক সভা

মা ইলিশ রক্ষায় রামগতিতে জনসচেতনতামূলক সভা

মা ইলিশ রক্ষায় রামগতিতে জনসচেতনতামূলক সভা মা ইলিশ রক্ষা ও ইলিশ সংরক্ষণে জনসচেতনতা সভা

লক্ষ্মীপুরের রামগতিতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা ও ইলিশ সংরক্ষণে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  (১০ অক্টোবর) দুপুরে উপজেলার সেন্টারখাল মাছঘাটে বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ি এ সভার আয়োজন করেন।

সহকারী কমিশনার (ভূমি) এস এম আব্দুল্লাহ বিন শফিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পুলিশ, চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান।

এতে আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ পিপিএম, রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কবির হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভজ্জামান, বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) ফেরদৌস আহম্মদ, সুধীজন, গণ্যমান্য ব্যক্তি, আড়ৎদার, মৎস্যজীবী, পুলিশ সদস্য, উপজেলা মৎস্য বিভাগের কর্মচারী প্রমুখ।

বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) ফেরদৌস আহম্মদ বলেন, জেলেদের সচেতন করার জন্য নদী এবং উপকূলবর্তী এলাকায় মাইকিং ও পোস্টারিংসহ সকল ধরনের প্রচারণা অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন।

এসময় সহকারী কমিশনার (ভূমি) এস এম আব্দুল্লাহ বিন শফিক বলেন, ইলিশ আহরণ, পরিবহন, সংরক্ষণ, বাজারজাতকরণ, মজুত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রতিদিন নদীতে মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হবে। এ আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিষেধাজ্ঞার সময় নিবন্ধিত প্রতি জেলেকে ২৫ কেজি হারে খাদ্য সহায়তা দেওয়া হবে।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন “ইলিশ আমাদের জাতীয় সম্পদ, মা ইলিশকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। মা ইলিশ রক্ষার্থে চাঁদপুর অঞ্চলে নৌ পুলিশ সার্বক্ষণিক নদীতে মোতায়েন থাকবে। সিভিল প্রশাসন ও কোস্টগার্ডের সমন্বয়ে নৌ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করবে। এই নিষেধাজ্ঞা অমান্য করলে মৎস্য আইনে সর্বোচ্চ ২ বছরের কারাদন্ড বা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডের বিধান প্রযোজ্য হবে।

সভায় মৎস্যজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষ সরকার ঘোষিত ১৩ অক্টোবর থেকে ২২ দিনের মা-ইলিশ রক্ষার অভিযান সফল করতে সকল মাছ আহরণ ও বিপণন থেকে বিরত থাকতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন।

উল্লেখ্য: মা ইলিশ রক্ষায় সারাদেশে ২২ দিন সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ নিষেধাজ্ঞা আগামী ১৩ অক্টোবর মধ্য রাত থেকে ৩ নভেম্বর পর্যন্ত। এ ২২ দিন সকল ধরনের জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এসময় ইলিশ আহরণ, পরিবহন, সংরক্ষণ, বাজারজাতকরণ, মজুত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে।

মিসু সাহা নিক্কন/বার্তা-10-24

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com