সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে সড়কে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগ লক্ষ্মীপুরে সড়কে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগ

লক্ষ্মীপুরে সড়কে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগ

লক্ষ্মীপুরে সড়কে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগ

“নিরাপদ সড়ক, আনন্দময় ঈদ”—এই মূলমন্ত্রকে সামনে রেখে পবিত্র ঈদুল ফিতরের আগে যানজট সমস্যা ও সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে লক্ষ্মীপুরে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথভাবে বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করছে। এ কার্যক্রমের মূল উদ্দেশ্য হল, যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ, পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা। এর আগে বৃহস্পতিবার সদর উপজেলার  মান্দারী এবং চন্দ্রগঞ্জ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে এ কার্যক্রম চালানো হয়েছে। সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এবং ট্রাফিক পুলিশের সমন্বয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সড়কে দুর্ঘটনা রোধে সেনাবাহিনী পরিকল্পিতভাবে কাজ করতে দেখা যায়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ও বাজার এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধির জন্য সেনাবাহিনী সাধারণ জনগণকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করছে এবং আইন মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছে। চালকদের অতিরিক্ত গতি কিংবা বিপজ্জনক ওভারটেকিং থেকে বিরত থাকতে বিশেষ দিক নির্দেশনা দেওয়া হয়েছে। জেলার বিভিন্ন ব্যস্ত মোড় ও বাজার এলাকাগুলো বিশেষ করে যেখানে যানজট বেশি হয় সেসব এলাকায় সেনাবাহিনীর অতিরিক্ত টহল মোতায়েন করা হয়েছে এবং সঠিক নিয়মে যান চলাচল নিশ্চিত করতে তদারকি চলমান রয়েছে। এছাড়া রাস্তার উপরে অবৈধ অস্থায়ী দোকানপাট সরিয়ে ফেলা , যত্রতত্র বাস থামিয়ে যাত্রী নেয়া নিষিদ্ধ করা এবং নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।

সেনাবাহিনী, ট্রাফিক পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় সড়কে শৃঙ্কলা ফেরানো সম্ভব। জেলা সিএনজি, বাস, ট্রাক মালিক ও চালক সমিতি এবং বাজার কমিটিকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com