সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে ৩০ টন অবৈধ ইউরিয়া সার জব্দ, আটক-১

রামগতিতে ৩০ টন অবৈধ ইউরিয়া সার জব্দ, আটক-১

0
Share

রামগতিতে ৩০ টন অবৈধ ইউরিয়া সার জব্দ, আটক-১

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে মজুত রাখা ৩০ টন (৬০০ বস্তা) ইউরিয়া সার জব্দ করেছে প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদ পেয়ে রাতে যৌথ অভিযান পরিচালনা করে তা জব্দ করা হয়েছে।

অভিযানে বয়ারচরের তেগাছিয়া বাজার সংলগ্ন রামগতি-হাতিয়া সীমান্ত এলাকায় স্থানীয় ব্যবসায়ী মুরাদের দোকান থেকে (তিনটি ট্রাক) ৩০ টন সার উদ্ধার করা হয়। এসময় মুরাদকে না পাওয়া গেলেও তার ছেলেকে আটক করা হয়। পরে, জব্দকৃত সার সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তার হেফাজতে রাখা হয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আফসার সায়মা, রামগতি উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুজিবুর রহমান, সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনুর রশিদ, হাতিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল বাসেত সবুজসহ সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ সদস্যরা।

রামগতি উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুজিবুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে কৃষি উপসহকারীকে পাঠানো হয়। পরে প্রশাসনের সহায়তায় ট্রাকসহ সারগুলো জব্দ করা হয়। আটককৃত মুরাদের ছেলে বৈধ নিলাম কাগজপত্র দেখানোর চেষ্টা করলেও তা জাল প্রমাণিত হয়। ধারণা করা হচ্ছে— এসব সার সীমান্তবর্তী এলাকা হয়ে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।

এ বিষয়ে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেন, নোয়াখালীর জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে জব্দকৃত সার নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com