সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরের রামগতিতে এক কৃষকের পাকা ধানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শ্যামা এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষকের নাম সত্যরঞ্জন দাস। তিনি ওই এলাকার সুবল চন্দ্র দাসের ছেলে। এ ঘটনায় সত্যরঞ্জন দাস বাদী হয়ে রামগতি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক জানান, গত কয়েকদিন ধরে তিনি ৯৬ শতাংশ জমির পাকা ধান মাড়াইয়ের জন্য কেটে জমিতেই স্তুপ করে রেখেছিলেন। শুক্রবার (২ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে প্রতিবেশীরা ধানের স্তূপে আগুন জ্বলতে দেখে চিৎকার করলে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন তার সব ধান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি আরও বলেন, “অনেক ধারদেনা করে ধান চাষ করেছি। কয়েকদিন ধরে কেটে রাখা ধান বাড়িতে নেওয়ার আগেই দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে আমার সব শেষ হয়ে গেল।” তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে কিংবা কী কারণে আগুন দেওয়া হয়েছে—এ বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান বলেন, “ঘটনাটি জানার তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com