সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
ইনডিপেনডেন্ট টিভির লক্ষ্মীপুর প্রতিনিধি আব্বাছ হোসেনকে সংবর্ধনা

ইনডিপেনডেন্ট টিভির লক্ষ্মীপুর প্রতিনিধি আব্বাছ হোসেনকে সংবর্ধনা

ইনডিপেনডেন্ট টিভির লক্ষ্মীপুর প্রতিনিধি আব্বাছ হোসেনকে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: ইনডিপেনডেন্ট টিভির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা প্রতিনিধিদের বার্ষিক কর্মমূল্যায়নে এ বছর টপটেন –এ সেরাদের সেরা রিপোর্টার (প্রথম) নির্বাচিত হওয়ায় লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আব্বাছ হোসেনকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের উদ্যোগে এসংবর্ধনা দেয়া হয়। প্রেসক্লাবের সভাপতি মো. কামাল উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন,দৈনিক লক্ষ্মীপুর কন্ঠের সম্পাদক মো. রফিকুল ইসলাম, জিটির জেলা প্রতিনিধি এবিএম নিজাম উদ্দিন, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম স্বপন, প্রেসক্লাবের ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক আক্তার আলম, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন জবু, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ও শীর্ষ সংবাদের সম্পাদক নজরুল ইসলাম জয়, দৈনিক সবুজ জমিনের সম্পাদক আবজাল হোসেন সবুজ, নতুন পথের সম্পাদক বেলাল উদ্দিন সাগর, কারেন্ট বার্তার স্টাফ রিপোর্টার মো. ইউসুফ হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্্র মিডিয়ার সাংবাদিকরা।

ইনডিপেনডেন্ট টিভির সারাদেশ থেকে সেরা টপটেন এ প্রথম হন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আব্বাছ হোসেন। ২৮ জুলাই শনিবার সন্ধ্যায় ইনডিপেনডেন্ট টিভির কার্যালয়ে ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা প্রতিনিধিদের বার্ষিক কর্মমূল্যায়ন ও দক্ষতাসহ বিভিন্ন ক্যাটাগরিতে সেরা টপটেন রিপোর্টার নির্বাচিত করা হয়। এসময় সম্মাননা ক্রেস্ট,সনদ ও নগদ অর্থ তুলে ইনডিপেনডেন্ট টিভির প্রধান নির্বাহী এম শামছুর রহমান ও নির্বাহী সম্পাদক খালেদ মহিউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, হেড অব নিউজ মো. মামুন আবদুল্লাহ,প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত,ন্যাশনাল ডেক্্র ইনর্চাজ নজরুল ইসলাম তমাল ও নিউজ রুম এডিটর জাহিদুল বাসারসহ অন্যান্য কর্মকর্তাগন। পরে ইনডিপেনডেন্ট টিভির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা,আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাংবাদিক আব্বাছ হোসেন দীর্ঘ পনের বছর যাবত লক্ষ্মীপুর জেলায় সুনামের সাথে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। তিনি ইনডিপেনডেন্ট টিভির পাশাপাশি দৈনিক মানবজমিন, দি নিউজটুডে রেডিওটুডের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি এবং অনলাইন নিউজ পোর্টাল ঢাকাটাইমস এর নিজস্ব প্রতিবেদক হিসেবে দক্ষতার সাথে কর্মরত রয়েছেন। এ ছাড়া তিনি লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাহিত্যা সাংস্কৃতি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মিডিয়া | সোস্যালমিডিয়া আরও সংবাদ

ঈদে সরকারি বরাদ্দের ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

এশিয়ান টিভির নতুন চেয়ারম্যান রূপায়ণ গ্রুপের লিয়াকত আলী

একাত্তর টেলিভিশনে স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পেলেন আতোয়ার রহমান মনির

যুক্তরাজ্য সরকারের সাউথ এশিয়া জার্নালিজম প্রোগ্রামে নির্বাচিত হলেন জিয়া চৌধুরী

কমিউনিটি স্টোরিটেলিং এ ১৭ দেশের মধ্যে চ্যাম্পিয়ন লক্ষ্মীপুরের রায়হান

মাদকের চেয়েও ভয়াবহ সোশ্যাল মিডিয়া: লক্ষ্মীপুরের ডিসি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com