সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ম বর্ষে মোহনা টেলিভিশন, লক্ষ্মীপুরে র‌্যালি, আলোচনা সভা

৯ম বর্ষে মোহনা টেলিভিশন, লক্ষ্মীপুরে র‌্যালি, আলোচনা সভা

৯ম বর্ষে মোহনা টেলিভিশন, লক্ষ্মীপুরে র‌্যালি, আলোচনা সভা

৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে লক্ষ্মীপুরে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হয়েছে। রোববার (১১ নভেম্বর) দুপুর ১২টায় মোহনা টেলিভিশন দর্শক ফোরাম লক্ষ্মীপুরের আয়োজনে জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়।

মোহনা টেলিভিশনের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এম জে আলম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সিনিয়র সাংবাদিক আ হ ম মুস্তাকুর রহমান, গাজী গিয়াস, কাজল কায়েস, জহির উদ্দিন, জান্নাতুল ফেরদাউস নয়ন, রফিকুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বাংলার প্রতিচ্ছবি স্লোগান নিয়ে মোহনা টেলিভিশন হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বেসরকারি এ টেলিভিশনটি দেশ ও মানুষ অধিকার নিয়ে কাজ করে যাবে এমনটাই প্রত্যাশা।

মিডিয়া | সোস্যালমিডিয়া আরও সংবাদ

এশিয়ান টিভির নতুন চেয়ারম্যান রূপায়ণ গ্রুপের লিয়াকত আলী

একাত্তর টেলিভিশনে স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পেলেন আতোয়ার রহমান মনির

যুক্তরাজ্য সরকারের সাউথ এশিয়া জার্নালিজম প্রোগ্রামে নির্বাচিত হলেন জিয়া চৌধুরী

কমিউনিটি স্টোরিটেলিং এ ১৭ দেশের মধ্যে চ্যাম্পিয়ন লক্ষ্মীপুরের রায়হান

মাদকের চেয়েও ভয়াবহ সোশ্যাল মিডিয়া: লক্ষ্মীপুরের ডিসি

চন্দ্রগঞ্জ প্রেসক্লাব | নতুন নির্বাচনে সভাপতি নুর, সম্পাদক আলাউদ্দিন, কোষাধ্যক্ষ জুনায়েদ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com