সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
ফেনীতে কোস্টাল জার্নালিজম বিষয়ক আলোচনা

ফেনীতে কোস্টাল জার্নালিজম বিষয়ক আলোচনা

ফেনীতে কোস্টাল জার্নালিজম বিষয়ক আলোচনা

ফেনীতে কোস্টাল জার্নালিজম ও কোস্টাল জার্নালিস্ট নেটওয়ার্ক নিয়ে আলোচনা সভা মঙ্গলবার দুপুরে শহরের ডক্টরস্ ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভিন্ন ধারার সাংবাদিকতার প্রবর্তক ‘উপকূল বন্ধু’ রফিকুল ইসলাম মন্টু।

দৈনিক কালের কন্ঠের ফেনী প্রতিনিধি আসাদুজ্জামান দারার সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, ডেইলী অবজারভারের ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূইয়া, চ্যানেল আইয়ের ফেনী প্রতিনিধি রবিউল হক রবি, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুল আমিন রিজভী, বিটিভির ফেনী প্রতিনিধি শওকত মাহমুদ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ডেইলী সানের ফেনী প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল ‘ফেনী ট্রিবিউন’ এডিটর আবদুল্লাহ আল-মামুন, যমুনা টিভির ফেনী প্রতিনিধি আরিফুর রহমান, সময় টিভির রিপোর্টার আতিয়ার সজল, দৈনিক দেশ রুপান্তরের ফেনী প্রতিনিধি রাশেদুল হাসান, দৈনিক কালের কন্ঠের সোনাগাজী প্রতিনিধি শেখ আবদুল হান্নান, অনলাইন পোর্টাল ছাগলনাইয়া ডট কমের সম্পাদক জাহাঙ্গীর কবির লিটন প্রমুখ।

সভায় ফেনীর ২৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় রফিকুল ইসলাম মন্টু বলেন, উপকূল সাংবাদিকতার ক্ষেত্রে গণমাধ্যম যে ভূমিকা রাখছে তা একেবারেই অপ্রতুল। জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ কেবল দুর্যোগকালীন বিপন্নতার দিকেই নজর রাখেন। ঘূর্ণিঝড় আসছে, কিংবা ঘূর্ণিঝড়ে সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে, এমন পরিস্থিতিতেই সাংবাদিকগণ ক্যামেরা নিয়ে উপকূলে ছুটে যান। আবার বিশেষ বিশেষ পরিস্থিতিতেও উপকূলের খবরে তাদের আগ্রহ বাড়ে। কিন্তু স্বাভাবিক সময়েও উপকূলের মানুষের জীবন যে কতটা অস্বাভাবিক, সে খবর গণমাধ্যমের কাছে খুব কমই আছে। তিনি মনে করেন- সব সময়ই উপকূলের দিকে মিডিয়ার নজর রাখা উচিত। আরও বেশি জোরালো ভূমিকা রাখতে পারে। উপকূলের জন্য বিশেষ প্রতিবেদক নিয়োগ করতে পারে, পাতায় আরো বেশি স্থান বরাদ্দ করতে পারে। উপকূল অঞ্চলে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করার ক্ষেত্রে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বয় দরকার। কার্যকর পরিকল্পনা তৈরি করতে হলে মাঠে তথ্য নিয়ে পরিকল্পনা তৈরি করতে হবে। আর সেই পরিকল্পনা তৈরি করতে হবে মাঠের তথ্য নিয়ে। আর সেই কার্যকর পরিকল্পনা তৈরিতে অবাধ তথ্যপ্রবাহ বড় ভূমিকা পালন করতে পারে।

তিনি আরো বলেন, আগামী নভেম্বরে ভোলার চর ফ্যাশনে উপকূল সাংবাদিকদের নিয়ে সম্মেলন করার পরিকল্পনার কথা।

মিডিয়া | সোস্যালমিডিয়া আরও সংবাদ

ঈদে সরকারি বরাদ্দের ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

এশিয়ান টিভির নতুন চেয়ারম্যান রূপায়ণ গ্রুপের লিয়াকত আলী

একাত্তর টেলিভিশনে স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পেলেন আতোয়ার রহমান মনির

যুক্তরাজ্য সরকারের সাউথ এশিয়া জার্নালিজম প্রোগ্রামে নির্বাচিত হলেন জিয়া চৌধুরী

কমিউনিটি স্টোরিটেলিং এ ১৭ দেশের মধ্যে চ্যাম্পিয়ন লক্ষ্মীপুরের রায়হান

মাদকের চেয়েও ভয়াবহ সোশ্যাল মিডিয়া: লক্ষ্মীপুরের ডিসি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com