সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
উপকূল ইস্যুতে ২০২০ সালে বছর জুড়ে প্রতিবেদন পরিকল্পনায় সহায়তার ঘোষণা

উপকূল ইস্যুতে ২০২০ সালে বছর জুড়ে প্রতিবেদন পরিকল্পনায় সহায়তার ঘোষণা

উপকূল ইস্যুতে ২০২০ সালে বছর জুড়ে প্রতিবেদন পরিকল্পনায় সহায়তার ঘোষণা

২০২০ নতুন বছরের শুভেচ্ছা রইলো। আশাকরি ২০১৯ সালটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন করেছেন। সেইসঙ্গে প্রত্যাশা, দ্বারে উপস্থিত নতুন বছর আপনার জন্য নিয়ে আসুক সাফল্য।

জেনে আনন্দিত হবেন, বিগত বছরগুলোর ন্যায় ২০২০ সালেও প্রতিবেদন তৈরিতে আপনার পাশে থাকবে কোস্টাল জার্নালিজম নেটওয়ার্ক-সিজেএনবি। আপনার প্রতিবেদন তৈরির জন্য স্টোরি গাইডলাইন তৈরি, তথ্য সংগ্রহ, প্রতিবেদন লেখার ক্ষেত্রে সহায়তা পাবেন। তবে অবশ্যই প্রকাশের আগ পর্যন্ত আপনার বিষয় গোপন থাকবে।

আসছে ২০২০ সালের প্রতিবেদন পরিকল্পনার লক্ষ্যে আমরা একটি ফরম তৈরি করেছি ‘‘২০২০ বছর জুড়ে আপনি উপকূল ইস্যুতে বিশেষ প্রতিবেদন লেখার কী পরিকল্পনা করছেন?’’ শিরোনামে।  ফরম পূরণ করে আপনার প্রতিবেদনের বিষয়সমূহ ও কাজের ক্ষেত্র জানালে সে বিষয়ে সহায়তা দেওয়া হবে।
উপকূল নিয়ে কাজের দীর্ঘ অভিজ্ঞার আলোকে আমি রফিকুল ইসলাম মন্টু আপনাকে প্রয়োজনীয় সহায়তা দিব। যেকোন প্রয়োজনে নিচের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন।
এই লিংকে গুগল ফরমটি পাওয়া যাবে-https://bit.ly/2RxYvLN
আসুন, উপকূলের সঙ্গে থাকি, কাজ করি একসঙ্গে। প্রতিবেদন পরিকল্পনা করুন,উপকূলের সঙ্গে থাকুন। আপনার অব্যাহত অগ্রগতি কামনা করি।

শুভেচ্ছাসহ-

রফিকুল ইসলাম মন্টু

সমন্বয়কারী, কোস্টাল জার্নালিজম নেটওয়ার্ক বাংলাদেশ-সিজেএনবি

মোবাইল- ০১৭৮৬ ১৪৫১১৪

মিডিয়া | সোস্যালমিডিয়া আরও সংবাদ

এশিয়ান টিভির নতুন চেয়ারম্যান রূপায়ণ গ্রুপের লিয়াকত আলী

একাত্তর টেলিভিশনে স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পেলেন আতোয়ার রহমান মনির

যুক্তরাজ্য সরকারের সাউথ এশিয়া জার্নালিজম প্রোগ্রামে নির্বাচিত হলেন জিয়া চৌধুরী

কমিউনিটি স্টোরিটেলিং এ ১৭ দেশের মধ্যে চ্যাম্পিয়ন লক্ষ্মীপুরের রায়হান

মাদকের চেয়েও ভয়াবহ সোশ্যাল মিডিয়া: লক্ষ্মীপুরের ডিসি

চন্দ্রগঞ্জ প্রেসক্লাব | নতুন নির্বাচনে সভাপতি নুর, সম্পাদক আলাউদ্দিন, কোষাধ্যক্ষ জুনায়েদ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com