সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে অনলাইন সাংবাদিকরা পেল এমপি শাহজাহান কামালের সুরক্ষিত পোষাক

লক্ষ্মীপুরে অনলাইন সাংবাদিকরা পেল এমপি শাহজাহান কামালের সুরক্ষিত পোষাক

লক্ষ্মীপুরে অনলাইন সাংবাদিকরা পেল এমপি শাহজাহান কামালের সুরক্ষিত পোষাক

করোনা ভাইরাস প্রতিরোধে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করতে লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের সদস্যদের জন্য সুরক্ষিত পোষাক দিলেন সদর আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় স্থানীয় পত্রিকা দৈনিক আমাদের লক্ষ্মীপুর কার্যালয়ে এমপির প্রতিনিধি বায়েজিদ ভুঁইয়া ৫টি সুরক্ষিত পোষাক ও ১০টি মাস্ক হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রচার সম্পাদক জামাল উদ্দিন রাফি, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক রুবেল হোসেন প্রমুখ।

বায়েজিদ ভুঁইয়া বলেন, সাংবাদিকতা পেশায় ঝুঁকি বেশি। মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করতে হয়। এজন্য লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের সদস্যদের জন্য এমপি শাহজাহান কামালের সুরক্ষিত পোষাক দেয়া হলো।

অন্যদিকে এরআগে বুধবার এমপি একেএম শাহজাহান কামালের উদ্যোগে লক্ষ্মীপুরের বিভিন্ন হাসপাতালের একশ চিকিৎসকের মাঝে পারসোনাল প্রোটেকটিভ ইকুপমেন্ট (পিপিই) বিতরণ করা হয়েছে। করোনা আক্রান্ত ও সন্দেহজনক ব্যক্তিদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এগুলো বিতরণ করা হয়।

জেলার সিভিল সার্জন আবদুল গাফফার জানান, করোনায় আক্রান্ত ও সন্দেহজনক ব্যক্তিদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে পিপিই প্রয়োজন ছিল। এমপি শাহজাহান কামালের পক্ষ থেকে একশ পিপিই পেয়েছি। এগুলো বিতরণ করা হয়েছে। চিকিৎসকরা এখন রোগীদের সেবায় সার্বক্ষণিক কাজ করতে পারবেন।

সিভিল সার্জন আরো জানান, লক্ষ্মীপুরে ৩ হাজার ৮৫১ প্রবাসী রয়েছেন। এখন পর্যন্ত এ জেলায় ৮০২ জন সঙ্গরোধে আছে। এছাড়া, একজনকে সন্দেহজন সদর হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মিডিয়া | সোস্যালমিডিয়া আরও সংবাদ

এশিয়ান টিভির নতুন চেয়ারম্যান রূপায়ণ গ্রুপের লিয়াকত আলী

একাত্তর টেলিভিশনে স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পেলেন আতোয়ার রহমান মনির

যুক্তরাজ্য সরকারের সাউথ এশিয়া জার্নালিজম প্রোগ্রামে নির্বাচিত হলেন জিয়া চৌধুরী

কমিউনিটি স্টোরিটেলিং এ ১৭ দেশের মধ্যে চ্যাম্পিয়ন লক্ষ্মীপুরের রায়হান

মাদকের চেয়েও ভয়াবহ সোশ্যাল মিডিয়া: লক্ষ্মীপুরের ডিসি

চন্দ্রগঞ্জ প্রেসক্লাব | নতুন নির্বাচনে সভাপতি নুর, সম্পাদক আলাউদ্দিন, কোষাধ্যক্ষ জুনায়েদ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com