সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক মানবজমিনের মুদ্রণ সংস্করণ বন্ধ, চালু থাকবে অনলাইনে

দৈনিক মানবজমিনের মুদ্রণ সংস্করণ বন্ধ, চালু থাকবে অনলাইনে

দৈনিক মানবজমিনের মুদ্রণ সংস্করণ বন্ধ, চালু থাকবে অনলাইনে

পৃথিবী ব্যাপী করোনা ভাইরাসের ভয়াল থাবায় এবং পত্রিকা সংশ্লিষ্টদের জীবনের ঝুঁকির কথা মাথায় রেখে বাংলাদেশের জনপ্রিয় দৈনিক মানবজমিন তাদের প্রিণ্ট সংস্করণটি আপাতত বন্ধ রেখেছে। শুক্রবার ( ২৭ মার্চ) প্রিন্ট সংস্করণ সাময়িক বন্ধ রাখার ঘোষণাটি তাদের অনলাইন সংস্করণে প্রকাশ করে।

প্রিন্ট সংস্করণ সাময়িক বন্ধ ঘোষণায় সম্পাদক মতিউর রহমান পাঠকদের উদ্দেশ্যে লিখন:

প্রিয় পাঠক, আপনি নিশ্চয়ই জানেন, আমাদের প্রিয় পৃথিবী আজ এক ভয়ঙ্কর বিপদের মুখোমুখি। করোনা ভাইরাসের ভয়াল থাবায় দেশে দেশে মৃত্যুর মিছিল। মিনিটে মিনিটে বাড়ছে আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা। আমাদের দেশেও আঘাত হেনেছে এ ভয়াল ভাইরাস। চারদিকে উদ্বেগ-আতঙ্ক। চলছে অঘোষিত লকডাউন। এই পরিস্থিতিতেও জীবনবাজি রেখে কাজ করে যাচ্ছেন আমাদের কর্মীরা। এজেন্ট ও হকাররাও রয়েছেন ঝুঁকির মুখে।  সংবাদপত্র বিপণন ব্যবস্থায়  নেমে এসেছে বিপর্যয় ।

আমরা আমাদের কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেই।এ কারণেই আমরা আপাতত মুদ্রণ সংস্করণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমরা থেমে থাকবো না। মানবজমিন অনলাইন সংস্করণ চালু থাকবে পুরোদমে (www.mzamin.com)। প্রতিমুহূর্তে আমরা আপনার কাছে পৌঁছে দেবো সর্বশেষ খবর। নিশ্চয়ই এ ঘোর অন্ধকার কেটে যাবে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই আমরা দ্রুত ফিরে যাবো মুদ্রণ সংস্করণে। পাঠক, বিজ্ঞাপনদাতা, হকার, এজেন্ট ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ আপনারা আমাদের পাশে থাকুন। ২২টি বছর যেমন ছিলেন।
সবাই ভালো থাকুন

মতিউর রহমান চৌধুরী
প্রধান সম্পাদক

মিডিয়া | সোস্যালমিডিয়া আরও সংবাদ

এশিয়ান টিভির নতুন চেয়ারম্যান রূপায়ণ গ্রুপের লিয়াকত আলী

একাত্তর টেলিভিশনে স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পেলেন আতোয়ার রহমান মনির

যুক্তরাজ্য সরকারের সাউথ এশিয়া জার্নালিজম প্রোগ্রামে নির্বাচিত হলেন জিয়া চৌধুরী

কমিউনিটি স্টোরিটেলিং এ ১৭ দেশের মধ্যে চ্যাম্পিয়ন লক্ষ্মীপুরের রায়হান

মাদকের চেয়েও ভয়াবহ সোশ্যাল মিডিয়া: লক্ষ্মীপুরের ডিসি

চন্দ্রগঞ্জ প্রেসক্লাব | নতুন নির্বাচনে সভাপতি নুর, সম্পাদক আলাউদ্দিন, কোষাধ্যক্ষ জুনায়েদ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com