সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
মাছরাঙা টিভির প্রতিনিধিসহ লক্ষ্মীপুরের ৩ সাংবাদিক করোনায় আক্রান্ত

মাছরাঙা টিভির প্রতিনিধিসহ লক্ষ্মীপুরের ৩ সাংবাদিক করোনায় আক্রান্ত

মাছরাঙা টিভির প্রতিনিধিসহ লক্ষ্মীপুরের ৩ সাংবাদিক করোনায় আক্রান্ত

বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙার লক্ষ্মীপুর প্রতিনিধি শাকের মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী মেরিনা আক্তার জেনি করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) তাদের শরীরে করোনা পরীক্ষার প্রতিবেদন পজেটিভ আসে। শাকের মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী গত চার-পাচঁ দিন যাবত অসুস্থ হয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন বলে তিনি লক্ষ্মীপুরটোয়েন্টিফোর কে জানিয়েছেন।

তিনি দৈনিক মানবকন্ঠের লক্ষ্মীপুর প্রতিনিধি এবং লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের সহ সাধারণ সম্পাদক পদেও দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে সোমবার ( ১৩ জুলাই) তারিখে অনলাইন নিউজ পোর্টাল বিবার্তার লক্ষ্মীপুর প্রতিনিধি সুমন দাস এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির লক্ষ্মীপুর প্রতিনিধি তাপস সাহার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতির প্রতিবেদন আসে। চলতি সপ্তাহে সুমন দাসের বাবা  পরলোক গমন করে। সুমন দাসও লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের অন্যতম সদস্য।

লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি কাজল কায়েস এবং সাধারণ সম্পাদক সানা উল্লাহ সানু ফোরামের দুই সদস্যসহ করোনা আক্রান্ত লক্ষ্মীপুরের সাংবাদিক ও তাদের পরিবারের সুস্থতার জন্য জেলাবাসির নিকট দোয়া চেয়েছেন।

অন্যদিকে এর আগে দৈনিক আমাদের লক্ষ্মীপুর পত্রিকার সম্পাদক বায়েজিদ ভূইঁয়া, বাংলাদেশ টেলিভিশনের লক্ষ্মীপুর প্রতিনিধি জহির উদ্দিন এবং দৈনিক আমাদের সময় পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি জাকির হোসেন পাটোয়ারি করোনা আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে তারা সুস্থ আছেন।

মিডিয়া | সোস্যালমিডিয়া আরও সংবাদ

এশিয়ান টিভির নতুন চেয়ারম্যান রূপায়ণ গ্রুপের লিয়াকত আলী

একাত্তর টেলিভিশনে স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পেলেন আতোয়ার রহমান মনির

যুক্তরাজ্য সরকারের সাউথ এশিয়া জার্নালিজম প্রোগ্রামে নির্বাচিত হলেন জিয়া চৌধুরী

কমিউনিটি স্টোরিটেলিং এ ১৭ দেশের মধ্যে চ্যাম্পিয়ন লক্ষ্মীপুরের রায়হান

মাদকের চেয়েও ভয়াবহ সোশ্যাল মিডিয়া: লক্ষ্মীপুরের ডিসি

চন্দ্রগঞ্জ প্রেসক্লাব | নতুন নির্বাচনে সভাপতি নুর, সম্পাদক আলাউদ্দিন, কোষাধ্যক্ষ জুনায়েদ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com