সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সদস্য নির্বাচিত হলেন, ফয়সল

ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সদস্য নির্বাচিত হলেন, ফয়সল

ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সদস্য নির্বাচিত হলেন, ফয়সল

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ইউনাইটেড নিউজ টুয়েন্টিফোর ডট কমের সম্পাদক ও প্রকাশক আ.হ.ম ফয়সল। ৪০৫ ভোটে নির্বাচিত হয়েছেন তিনি। আ.হ.ম ফয়সলের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলায়।

নির্বাচনে সভাপতি পদে দৈনিক যুগান্তরের মামুন ফরাজি ও সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের আবুল হাসান হৃদয় নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে বাংলাদেশের খবর পত্রিকার আবুল কালাম আজাদকে ১১৪ ভোটে হারিয়ে সভাপতি নির্বাচিত হন যুগান্তরের মামুন ফরাজি। তিনি ভোট পেয়েছেন ৪২৮টি। আবুল কালাম আজাদ পেয়েছে ৩১৪ ভোট।

অন্যদিকে ৪২৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জয়ী আবুল হাসান হৃদয়ের নিকটতম প্রতিদ্বন্দ্বী আরটিভির সাইফুল ইসলাম উজ্জ্বল পেয়েছেন ৩২৫ ভোট।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সময় এর আনজুমান আরা শিল্পী। যুগ্ম সম্পাদক পদে ৪২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাওহার ইকবাল খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজকালের খবরের মোঃ আনোয়ার শাহাদাত সবুজ পেয়েছেন ৩০৮ ভোট।

কোষাধ্যক্ষ পদে ৩৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অলোক বিশ্বাস। সাংগঠনিক সম্পাদক পদে শামসুল আলম সেতু। এছাড়াও প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আলমগীর কবীর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে তৌফিক অপু, প্রশিক্ষণ ও গবেষণা পদে লাবিন রহমান নির্বাচিত হয়েছেন।

১১টি কার্যনির্বাহী সদস্য পদে আরো নির্বাচিতরা হয়েছেন- ফারজানা জবা, জাফরুল আলম, আব্দুর রহমান খান, আমিনুল রানা, মোঃ মনির হোসেন, মোঃ ফখরুদ্দিন মুন্না, নাঈম মাশরিকি, আব জাফর সাইফুদ্দিন, মোঃ আব্দুল অদুদ, মোঃ শাফায়াত হোসেন।

মিডিয়া | সোস্যালমিডিয়া আরও সংবাদ

এশিয়ান টিভির নতুন চেয়ারম্যান রূপায়ণ গ্রুপের লিয়াকত আলী

একাত্তর টেলিভিশনে স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পেলেন আতোয়ার রহমান মনির

যুক্তরাজ্য সরকারের সাউথ এশিয়া জার্নালিজম প্রোগ্রামে নির্বাচিত হলেন জিয়া চৌধুরী

কমিউনিটি স্টোরিটেলিং এ ১৭ দেশের মধ্যে চ্যাম্পিয়ন লক্ষ্মীপুরের রায়হান

মাদকের চেয়েও ভয়াবহ সোশ্যাল মিডিয়া: লক্ষ্মীপুরের ডিসি

চন্দ্রগঞ্জ প্রেসক্লাব | নতুন নির্বাচনে সভাপতি নুর, সম্পাদক আলাউদ্দিন, কোষাধ্যক্ষ জুনায়েদ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com