সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সিটিনিউজে লক্ষ্মীপুর প্রতিনিধি জুনায়েদ আহমেদ

সিটিনিউজে লক্ষ্মীপুর প্রতিনিধি জুনায়েদ আহমেদ

সিটিনিউজে লক্ষ্মীপুর প্রতিনিধি জুনায়েদ আহমেদ

নিউ মিডিয়ার যুগের বাংলাদেশে প্রকাশিতব্য ভিন্নধারার মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল “সিটিনিউজ ঢাকা’’র লক্ষ্মীপুর প্রতিনিধি নিয়োগ পেলেন, সাংবাদিক জুনায়েদ আহমেদ। নিয়োগ পাওয়ার পর তিনি পত্রিকাটির সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। এপ্রিলের প্রথম সপ্তাহে সিটিনিউজ ঢাকা’র যাত্রা শুরু হবে।

সাংবাদিক জুনায়েদ আহমেদ দীর্ঘ দিন থেকে জাতীয় দৈনিক শেয়ার বিজ এবং লক্ষ্মীপুর থেকে প্রকাশিত পত্রিকায় কাজ করে যাচ্ছেন। তার লেখা ফিচার ভিত্তিক প্রতিবেদনে প্রতিনিয়ত লক্ষ্মীপুর জেলার নানা গুরুত্বপূর্ন বিষয় ফুটে ওঠেছে । এবার ভিন্নধারার মাল্টিমিডিয়া ভিত্তিক নিউজ পোর্টাল সিটিনিউজ ঢাকা’র প্রতিনিধি হিসেবে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন।

এদিকে রোববার (১৪ মার্চ) রাজধানীর বনানীর এক অভিজাত হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিটিনিউজ ঢাকা’র জেলা প্রতিনিধি সম্মেলন ও পরিচিতি অনুষ্ঠান শেষ হয়েছে। সেখানে দেশের ৬৪ জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন, অপরাধ বিষয়ক দেশের খ্যাতনামা সাংবাদিক ও সিটি নিউজ ঢাকা’র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আতিক, সিটি নিউজের উদ্যোক্তা পরিচালক সৈয়দ সানজীদা আফরীন, সম্পাদক মু. আ. কুদ্দুস, কান্ট্রি এডিটর অপূর্ব ইব্রাহীম, সিনিয়র সাংবাদিক রেজানুর রহমানসহ প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা।
সিটিনিউজ সূত্রে জানা যায়, পর্যায়ক্রমে পাঁচ শ’ সাংবাদিক ও কলাকৌশলীর কর্মসংস্থান হবে সিটিনিউজ ঢাকায় । এটি একাধারে পত্রিকা, টিভি, রেডিও এবং পরিপূর্ণ একটি বিনোদন মাধ্যম হিসেবেও  গড়ে ওঠবে।

মিডিয়া | সোস্যালমিডিয়া আরও সংবাদ

এশিয়ান টিভির নতুন চেয়ারম্যান রূপায়ণ গ্রুপের লিয়াকত আলী

একাত্তর টেলিভিশনে স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পেলেন আতোয়ার রহমান মনির

যুক্তরাজ্য সরকারের সাউথ এশিয়া জার্নালিজম প্রোগ্রামে নির্বাচিত হলেন জিয়া চৌধুরী

কমিউনিটি স্টোরিটেলিং এ ১৭ দেশের মধ্যে চ্যাম্পিয়ন লক্ষ্মীপুরের রায়হান

মাদকের চেয়েও ভয়াবহ সোশ্যাল মিডিয়া: লক্ষ্মীপুরের ডিসি

চন্দ্রগঞ্জ প্রেসক্লাব | নতুন নির্বাচনে সভাপতি নুর, সম্পাদক আলাউদ্দিন, কোষাধ্যক্ষ জুনায়েদ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com