সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্টের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

লক্ষ্মীপুরে অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্টের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

লক্ষ্মীপুরে অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্টের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ঢাকা পোস্ট যাত্রা শুরু করে। গত একবছরে দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের গল্প তুলে ধরেছে ঢাকা পোস্ট। আগামিতেও তৃণমূলের গণমানুষের দুঃখ-দুর্দশার কথা তুলে আনবে ঢাকা পোস্ট। সরকারের উন্নয়ন, সমস্যা-সম্ভাবনার সংবাদ পরিবেশন করে নিউজ পোর্টালটি এখন পাঠক প্রিয়। বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমে ঢাকা পোস্ট শীর্ষ স্থান ধরে রাখবে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট এর ১ম বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এসময় অতিথিরা কেক কেটে ঢাকা পোস্ট এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

এদিকে করোনা আক্রান্ত ৪২ জন মৃত ব্যক্তির মরদেহ দাফনে ঝুঁকি নিয়ে কাজ করায় স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশকে ঢাকা পোস্টের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।

ঢাকা পোস্টের লক্ষ্মীপুর প্রতিনিধি হাসান মাহমুদ শাকিলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মাহবুবুল ইসলাম ভূঁইয়া, জান্নাতুল ফেরদৌস নয়ন, মীর ফরহাদ হোসেন সুমন, কাজল কায়েস, নাজিম উদ্দিন রানা, আনিস কবির, জহিরুল ইসলাম শিবলু, পলাশ সাহা, বিএম সাগর, জামাল উদ্দিন রাফি, রুবেল হোসেন, জামাল উদ্দিন বাবলু, ডালিম কুমার দাস টিটু, আনিসুর রহমান মোহন, কিশোর কুমার দত্ত, রাজিব হোসেন রাজু, জুনাইদ আল হাবিব, আমজাদ হোসেন, সবুজ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শাহিন আলম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু, কামরুল হাসান হৃদয় প্রমুখ।

মিডিয়া | সোস্যালমিডিয়া আরও সংবাদ

এশিয়ান টিভির নতুন চেয়ারম্যান রূপায়ণ গ্রুপের লিয়াকত আলী

একাত্তর টেলিভিশনে স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পেলেন আতোয়ার রহমান মনির

যুক্তরাজ্য সরকারের সাউথ এশিয়া জার্নালিজম প্রোগ্রামে নির্বাচিত হলেন জিয়া চৌধুরী

কমিউনিটি স্টোরিটেলিং এ ১৭ দেশের মধ্যে চ্যাম্পিয়ন লক্ষ্মীপুরের রায়হান

মাদকের চেয়েও ভয়াবহ সোশ্যাল মিডিয়া: লক্ষ্মীপুরের ডিসি

চন্দ্রগঞ্জ প্রেসক্লাব | নতুন নির্বাচনে সভাপতি নুর, সম্পাদক আলাউদ্দিন, কোষাধ্যক্ষ জুনায়েদ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com