সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
'দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচনে কাজ করছেন সাংবাদিকরা’

‘দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচনে কাজ করছেন সাংবাদিকরা’

‘দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচনে কাজ করছেন সাংবাদিকরা’

লক্ষ্মীপুরে সাংবাদিক নেতারা বলেছেন, দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচনে সাংবাদিকরা কাজ করছেন। দেশ ও জনগণের স্বার্থে তারা রাতদিন মাঠে রয়েছেন। দেশব্যাপী সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকলেও দুর্নীতিবাজদের কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তারা দেশের শত্রু।

তারা আরও বলেন, নোয়াখালীতে সাংবাদিককে হুমকির ঘটনা তদন্ত করে দ্রুত দোষীদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নিতে হবে।

মঙ্গলবার (১ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন সাংবাদিকরা। সংবাদ প্রকাশের জেরে জাগো নিউজের নোয়াখালী জেলা প্রতিনিধি ইকবাল হোসেন মজনুকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সাবেক সাধারণ সম্পাদক মো. কাউছার, লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি ও জাগো নিউজের প্রতিনিধি কাজল কায়েস, সাংবাদিক আবদুল আজিজ, জান্নাতুল ফেরদৌস নয়ন, আনোয়ার রহমান বাবুল ও মীর ফরহাদ হোসেন সুমন প্রমুখ বক্তব্য রাখেন

মিডিয়া | সোস্যালমিডিয়া আরও সংবাদ

এশিয়ান টিভির নতুন চেয়ারম্যান রূপায়ণ গ্রুপের লিয়াকত আলী

একাত্তর টেলিভিশনে স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পেলেন আতোয়ার রহমান মনির

যুক্তরাজ্য সরকারের সাউথ এশিয়া জার্নালিজম প্রোগ্রামে নির্বাচিত হলেন জিয়া চৌধুরী

কমিউনিটি স্টোরিটেলিং এ ১৭ দেশের মধ্যে চ্যাম্পিয়ন লক্ষ্মীপুরের রায়হান

মাদকের চেয়েও ভয়াবহ সোশ্যাল মিডিয়া: লক্ষ্মীপুরের ডিসি

চন্দ্রগঞ্জ প্রেসক্লাব | নতুন নির্বাচনে সভাপতি নুর, সম্পাদক আলাউদ্দিন, কোষাধ্যক্ষ জুনায়েদ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com