সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে শত সাংবাদিক পেলেন পিআইবি'র প্রশিক্ষণ

লক্ষ্মীপুরে শত সাংবাদিক পেলেন পিআইবি’র প্রশিক্ষণ

লক্ষ্মীপুরে শত সাংবাদিক পেলেন পিআইবি’র প্রশিক্ষণ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কর্মরত একশ সাংবাদিককে প্রশিক্ষণ দিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। এদের মধ্যে ৩৫ জন মোবাইল সাংবাদিকতা, ৩০ জন শিশু ও নারী উন্নয়ন এবং ৩৫ জন তিনদিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নেন। মঙ্গলবার (১৭ মে) বিকেলে সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ তুলে দেওয়া হয়।

জেলা পরিষদ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন আকান্দ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

পিআইবি’র পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমানের সভাপতিত্বে এবং পিআইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ।

বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে চিন্তা চেতনার পরিবর্তন ঘটে। সাংবাদিকতার মাধ্যমে জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণের মাধ্যমে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। শিশু ও নারী উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সংবাদ পরিবেশনে বিশেষ ভূমিকা রাখবে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রশিক্ষণ নিয়ে সাংবাদিকেরা তাদের পেশাগত মান বৃদ্ধি করবে। এতে তাদের লেখনির মান বাড়বে। তাদের লেখার মাধ্যমে দেশের মানুষের সুখ-দুঃখ উঠে আসবে।

দুর্নীতিবাজদের তথ্য তুলে ধরে তাদেরকে চিহ্নিত করুন। এতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হবে। সাংবাদিকদের লেখলি যাতে দেশ ও জনগণের কল্যাণে আসে সে প্রত্যাশা করেন তিনি।

মিডিয়া | সোস্যালমিডিয়া আরও সংবাদ

এশিয়ান টিভির নতুন চেয়ারম্যান রূপায়ণ গ্রুপের লিয়াকত আলী

একাত্তর টেলিভিশনে স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পেলেন আতোয়ার রহমান মনির

যুক্তরাজ্য সরকারের সাউথ এশিয়া জার্নালিজম প্রোগ্রামে নির্বাচিত হলেন জিয়া চৌধুরী

কমিউনিটি স্টোরিটেলিং এ ১৭ দেশের মধ্যে চ্যাম্পিয়ন লক্ষ্মীপুরের রায়হান

মাদকের চেয়েও ভয়াবহ সোশ্যাল মিডিয়া: লক্ষ্মীপুরের ডিসি

চন্দ্রগঞ্জ প্রেসক্লাব | নতুন নির্বাচনে সভাপতি নুর, সম্পাদক আলাউদ্দিন, কোষাধ্যক্ষ জুনায়েদ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com