সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কনকসাস 'বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড' ২০২২ পেয়েছেন লক্ষ্মীপুরের শুভ

কনকসাস ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ ২০২২ পেয়েছেন লক্ষ্মীপুরের শুভ

কনকসাস ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ ২০২২ পেয়েছেন লক্ষ্মীপুরের শুভ

কনকসাস ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ ২০২২ পেয়েছে বাংলা বাংলা ট্রিবিউনের প্রতিবেদক লক্ষ্মীপুরের আতিক হাসান শুভ। তিনি রামগতি উপজেলার ৩ নং চর পোড়াগাছা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা। অনুসন্ধানী সাংবাদিকতা ক্যাটাগরিতে ‘পরিবহন ফি’র নামে কোটি টাকা উধাও’ শিরোনামে বাংলা ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদনের জন্য তিনি এই এওয়ার্ড পান।

বুধবার (১৭ আগস্ট) কবি নজরুল কলেজের অডিটোরিয়ামে এ পুরস্কার তুলে দেন জাতীয় প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য রহমান মুস্তাফিজ ও পিবিআইর অতিরিক্ত পুলিশ সুপার শামসুজ্জামান বাবু।

এছাড়াও ক্যাম্পাস অনুসন্ধানী সাংবাদিকতা ক্যাটাগরিতে ‘ কাজ নেই ফি আছে’ শিরোনামে দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের জন্য ‘কনকসাস বেস্ট রিপোর্টিং এওয়ার্ড ২০২২’ পেয়েছেন দৈনিক দেশ রুপান্তর এর প্রতিবেদক যায়েদ হোসেন মিশু।

এ সময় উপস্থিত ছিলেন কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ও এসএ টিভির রিপোর্টার মাঈন উদ্দিন আরিফ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, নারী বিষয়ক সম্পাদক শ্রাবণী কবির এ্যামি, দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টোর সাজ্জাদ হোসাইন, দৈনিক সমকালের ক্রাইম রিপোর্টার আতাউর রহমান, ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট এএসএম সুজা উদ্দিনসহ আরো অনেকে।

মিডিয়া | সোস্যালমিডিয়া আরও সংবাদ

এশিয়ান টিভির নতুন চেয়ারম্যান রূপায়ণ গ্রুপের লিয়াকত আলী

একাত্তর টেলিভিশনে স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পেলেন আতোয়ার রহমান মনির

যুক্তরাজ্য সরকারের সাউথ এশিয়া জার্নালিজম প্রোগ্রামে নির্বাচিত হলেন জিয়া চৌধুরী

কমিউনিটি স্টোরিটেলিং এ ১৭ দেশের মধ্যে চ্যাম্পিয়ন লক্ষ্মীপুরের রায়হান

মাদকের চেয়েও ভয়াবহ সোশ্যাল মিডিয়া: লক্ষ্মীপুরের ডিসি

চন্দ্রগঞ্জ প্রেসক্লাব | নতুন নির্বাচনে সভাপতি নুর, সম্পাদক আলাউদ্দিন, কোষাধ্যক্ষ জুনায়েদ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com