সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
ইকোনমিক রিপোর্টার্স ফোরামের বেস্ট রিপোর্টিং পুরস্কার পেলেন সাংবাদিক আরিফুর রহমান

ইকোনমিক রিপোর্টার্স ফোরামের বেস্ট রিপোর্টিং পুরস্কার পেলেন সাংবাদিক আরিফুর রহমান

ইকোনমিক রিপোর্টার্স ফোরামের বেস্ট রিপোর্টিং পুরস্কার পেলেন সাংবাদিক আরিফুর রহমান

দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত নিয়ে প্রতিবেদন তৈরির স্বীকৃতিস্বরূপ‘বিকাশ-ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক আরিফুর রহমান। আটটি ক্যাটাগরিতে তিনিসহ ১২ জন সাংবাদিক পেলেন এ পুরস্কার। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও দেশের মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের আয়োজনে বিচারকদের রায়ে ১০৩টি প্রতিবেদন থেকে সেরা ১২টি প্রতিবেদন নির্বাচিত হয় এই পুরস্কারের জন্য। আরিফুর রহমান অনুসন্ধানী ক্যাটাগরিতে ‘শূন্য ভবনের সন্ধানে’ প্রতিবেদনের জন্য ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পান। আরিফুর রহমান বর্তমানে প্রথম আলোর সিনিয়র রিপোর্টার পদে কর্মরত রয়েছেন। তার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারীতে। এর আগে তিনি দৈনিক কালের কন্ঠে কর্মরত ছিলেন।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ-এর মিলনায়তনে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা প্রত্যেকে একটি করে ক্রেস্ট ও এক লাখ টাকার স্মারক চেক গ্রহণ করেন।

এ বছর পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেন— দৌলত আক্তার মালা, হাসানুল আলম শাওন, শাহ আলম খান, ফখরুল ইসলাম হারুন, আলমগীর হোসাইন, সানাউল্লাহ সাকিব তনু, মৌসুমী ইসলাম, বাবু কামরুজ্জামান, জাহাঙ্গীর শাহ কাজল, শুভঙ্কর কর্মকার, শফিকুল ইসলাম, সানাউল্লাহ সাকিব তনু, জাহাঙ্গীর শাহ কাজল।

মিডিয়া | সোস্যালমিডিয়া আরও সংবাদ

এশিয়ান টিভির নতুন চেয়ারম্যান রূপায়ণ গ্রুপের লিয়াকত আলী

একাত্তর টেলিভিশনে স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পেলেন আতোয়ার রহমান মনির

যুক্তরাজ্য সরকারের সাউথ এশিয়া জার্নালিজম প্রোগ্রামে নির্বাচিত হলেন জিয়া চৌধুরী

কমিউনিটি স্টোরিটেলিং এ ১৭ দেশের মধ্যে চ্যাম্পিয়ন লক্ষ্মীপুরের রায়হান

মাদকের চেয়েও ভয়াবহ সোশ্যাল মিডিয়া: লক্ষ্মীপুরের ডিসি

চন্দ্রগঞ্জ প্রেসক্লাব | নতুন নির্বাচনে সভাপতি নুর, সম্পাদক আলাউদ্দিন, কোষাধ্যক্ষ জুনায়েদ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com