সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হোসেন, সম্পাদক সহিদুল

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হোসেন, সম্পাদক সহিদুল

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হোসেন, সম্পাদক সহিদুল

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের (দ্বি-বার্ষিক ২০২৩-২৪) নির্বাচন শুক্রবার (১৬ ডিসেম্বর) সম্পন্ন হয়েছে। সকাল ১০টায় নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়।এতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১১টি পদে দ্বিতীয় কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সকল পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন, নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ডা. আব্দুল কাদের বাহার।
নির্বাচনে আলী হোসেনকে (আমার সংবাদ) পুনরায় সভাপতি ও মো. সহিদুল ইসলামকে (এসএ টিভি) পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়াও সহ-সভাপতি পদে মো. আবদুন নূর (স্বাধীন সংবাদ), সহ-সাধারণ সম্পাদক পদে সোহেল মাহমুদ মিলন (বিজয় টিভি), সাংগঠনিক সম্পাদক পদে সাহাদাত হোসেন দিপু (ভোরের ডাক), কোষাধ্যক্ষ পদে মো. আলাউদ্দিন (স্বদেশ প্রতিদিন), দপ্তর সম্পাদক পদে ইমরান হোসেন (সকালের সময়), ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে মনির হোসাইন (দৈনিক জবাবদিহি), প্রচার সম্পাদক পদে মামুনুর রশিদ (উপকূল কন্ঠ), কার্যনির্বাহী সদস্য পদে অহিদ মিয়া (আজকের সমাবেশ) ও জাহিদুর রহিম (মা-মাটি মানুষ) নির্বাচিত হয়েছেন। আগামী ১ জানুয়ারী থেকে নির্বাচিত নতুন পরিষদ তাদের দায়িত্বভার গ্রহণ করবেন।

মিডিয়া | সোস্যালমিডিয়া আরও সংবাদ

এশিয়ান টিভির নতুন চেয়ারম্যান রূপায়ণ গ্রুপের লিয়াকত আলী

একাত্তর টেলিভিশনে স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পেলেন আতোয়ার রহমান মনির

যুক্তরাজ্য সরকারের সাউথ এশিয়া জার্নালিজম প্রোগ্রামে নির্বাচিত হলেন জিয়া চৌধুরী

কমিউনিটি স্টোরিটেলিং এ ১৭ দেশের মধ্যে চ্যাম্পিয়ন লক্ষ্মীপুরের রায়হান

মাদকের চেয়েও ভয়াবহ সোশ্যাল মিডিয়া: লক্ষ্মীপুরের ডিসি

চন্দ্রগঞ্জ প্রেসক্লাব | নতুন নির্বাচনে সভাপতি নুর, সম্পাদক আলাউদ্দিন, কোষাধ্যক্ষ জুনায়েদ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com