সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সাংবাদিকতায় সাহসী ভূমিকা রাখায় লক্ষ্মীপুরের সাংবাদিক আব্বাছ হোসেনকে সম্মাননা

সাংবাদিকতায় সাহসী ভূমিকা রাখায় লক্ষ্মীপুরের সাংবাদিক আব্বাছ হোসেনকে সম্মাননা

সাংবাদিকতায় সাহসী ভূমিকা রাখায় লক্ষ্মীপুরের সাংবাদিক আব্বাছ হোসেনকে সম্মাননা

অনুসন্ধানী সাংবাদিকতায় সাহসী ভূমিকা রাখায় ইনডিপেনডেন্ট টেলিভিশনের লক্ষ্মীপুর প্রতিনিধি সাংবাদিক আব্বাছ হোসেনকে সম্মাননা দেয়া হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার দক্ষিন হামছাদীর পশ্চিম গোপীনাথপুর সরকারী বিদ্যালয় মাঠে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘‘৫০ উধ্বে ক জনা’’ উদ্যোগে এই সম্মাননা স্মারক তার হাতে তুলে দেয়া হয়।

আব্বাছ হোসেন ইনডিপেনডেন্ট টিভি, দৈনিক আজকের পত্রিকা ও অনলাইন নিউজপোর্টাল নিউজবাংলা২৪ ডটকম এর লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছে। এর আগেও করোনা কালীন ও অনুসন্ধানী সাংবাদিকতায় সাহসী ভূমিকা রাখায় একাধিকবার বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সম্মাননা এবং নগদ অর্থ পেয়েছেন।
এছাড়া সামাজের বিভিন্ন ক্ষেত্রে সাহসী ভূমিকা রাখায় দক্ষিন হামছাদী ইউপি চেয়ারম্যান মীর শাহ আলমসহ আরো ৪জনকে সম্মাননা দেয়া হয়। এর আগে লক্ষ্মীপুরে ৬০ উর্ধ্বে বয়স্কদের নিয়ে মিলন মেলা ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। ওই বিদ্যালয় মাঠে প্রতি বছরের মতো এবারও স্বেচ্ছাসেবী সংগঠন ৫০ উধ্বে ক জনার উদ্যোগে এই আয়োজন করা হয়।

এসময় আবদুর রহিম আলমের সভাপতিত্বে ও মো. সাইদুর রহমান সাইদের সঞ্চালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, দক্ষিন হামছাদী ইউপি চেয়ারম্যান মীর শাহ আলম, বাহার উদ্দিন পাটওয়ারী, ব্যবসায়ী ইছমাইল ভূইয়া,বাবুল পাটওয়ারী, হাবিবুর রহমান, মোক্তারুজ্জামান পাটওয়ারী, হুমায়ুন কবির পাটওয়ারী, রকিবুল হাসান, মুকবুল হোসেন, সিরাজ উল্যাহ, আলী হায়দর, মানিক হোসেন, নিপুন চন্দ্র দেবনাথ ও সুভাষ চন্দ্র দেবনাথ প্রমুখ। প্রবীনদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

এসময় বক্তারা বলেন,মাদক,সন্ত্রাস,ইভটিজিং,বাল্যবিবাহসহ নানা সমস্যা মোকাবেলায় এসব প্রবীনদের নিয়ে কাজ করা হবে। সমাজের বর্তমান প্রজম্মের সন্তানরা বয়স্ক ব্যাক্তিদের মূল্যায়ন না করে বিভিন্ন ধরনের অবমূল্যায়ন করে থাকে। এ সমাবেশের মাধ্যমে প্রবীনরা যেন সঠিকভাবে মূল্যায়ন পায়, সেটাই ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। এটি প্রতিবছরেই করা হচ্ছে। ভবিষৎতে অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

মিডিয়া | সোস্যালমিডিয়া আরও সংবাদ

এশিয়ান টিভির নতুন চেয়ারম্যান রূপায়ণ গ্রুপের লিয়াকত আলী

একাত্তর টেলিভিশনে স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পেলেন আতোয়ার রহমান মনির

যুক্তরাজ্য সরকারের সাউথ এশিয়া জার্নালিজম প্রোগ্রামে নির্বাচিত হলেন জিয়া চৌধুরী

কমিউনিটি স্টোরিটেলিং এ ১৭ দেশের মধ্যে চ্যাম্পিয়ন লক্ষ্মীপুরের রায়হান

মাদকের চেয়েও ভয়াবহ সোশ্যাল মিডিয়া: লক্ষ্মীপুরের ডিসি

চন্দ্রগঞ্জ প্রেসক্লাব | নতুন নির্বাচনে সভাপতি নুর, সম্পাদক আলাউদ্দিন, কোষাধ্যক্ষ জুনায়েদ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com