সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
নেপাল কনফারেন্সে যোগ দিয়েছেন উপকূলীয় সাংবাদিক মন্টু

নেপাল কনফারেন্সে যোগ দিয়েছেন উপকূলীয় সাংবাদিক মন্টু

নেপাল কনফারেন্সে যোগ দিয়েছেন উপকূলীয় সাংবাদিক  মন্টু

সানা উল্লাহ সানু: কানেকটিং দ্য ডটস: ডিবেটিং ডিসপ্লেসমেন্ট ইন সাউথ এশিয়া’ বিষয়ে নেপাল মিডিয়া কনফারেন্সে যোগ দিয়েছেন বাংলাদেশের ক্লাইমেট ও উপকূলীয় সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু। তিনি কনফারেন্সে বাংলাদেশের উপকূলের ক্লাইমেট মাইগ্রান্ট মানুষদের গল্প তুলে ধরবেন।

কনফারেন্সের ‘জলবায়ু ঝুঁকি ভালনারাবিলিটিস এন্ড সাউথ এশিয়ান ডিসপ্লেসমেন্টস: মুভমেন্ট রেজিলিয়েন্স এবং রিটার্ন’ শীর্ষক সেশনে তিনি একজন লিড আলোচক। এই সেশনটি মডারেট করচ্ছেন ভারতীয় সংবাদসংস্থা পিটিআই’র আবাসিক সম্পাদক জয়ন্ত রায় চৌধুরী।

৩-৬ নভেম্বর ২০২৩, নেপালের ললিতপুরে এ কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে। কনফারেন্সে বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলংকা এবং আফগানিস্তান (অনলাইন)-এর প্রতিনিধিগণ অংশ নিয়েছেন।

সাউথ এশিয়া নেটওয়ার্ক ফর কমিউনিকেশন, ডিসপ্লেসমেন্ট এন্ড মাইগ্রেশন (এসএএন-সিডিএম)-এর আওতায় এ কনফারেন্সের আয়োজন করেছে ক্যালকাটা রিসার্চ গ্রুপ (সিআরজি)। আয়োজনে সহযোগী হিসাবে রয়েছে ডয়েসেভেলে একাডেমি এবং নেপাল ইনস্টিটিউট অব পিস।

মিডিয়া | সোস্যালমিডিয়া আরও সংবাদ

এশিয়ান টিভির নতুন চেয়ারম্যান রূপায়ণ গ্রুপের লিয়াকত আলী

একাত্তর টেলিভিশনে স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পেলেন আতোয়ার রহমান মনির

যুক্তরাজ্য সরকারের সাউথ এশিয়া জার্নালিজম প্রোগ্রামে নির্বাচিত হলেন জিয়া চৌধুরী

কমিউনিটি স্টোরিটেলিং এ ১৭ দেশের মধ্যে চ্যাম্পিয়ন লক্ষ্মীপুরের রায়হান

মাদকের চেয়েও ভয়াবহ সোশ্যাল মিডিয়া: লক্ষ্মীপুরের ডিসি

চন্দ্রগঞ্জ প্রেসক্লাব | নতুন নির্বাচনে সভাপতি নুর, সম্পাদক আলাউদ্দিন, কোষাধ্যক্ষ জুনায়েদ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com