সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের নতুন কমিটি

লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের নতুন কমিটি

লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের নতুন কমিটি

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বাসসের (বাংলাদেশ সংবাদ সংস্থা) জেলা প্রতিনিধি মামুনুর রশিদকে আহবায়ক ও বাংলানিউজের জেলা প্রতিনিধি নিজাম উদ্দিনকে সদস্য সচিব মনোনীত করা হয়। মূলধারার জাতীয় ও স্থানীয় অনলাইন গণমাধ্যম কর্মীদের নিয়ে ২০১৫ সালে এ সংগঠনটির পথচলা শুরু হয়েছিল।

বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় এ সাংবাদিক ফোরামের এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটির বিষয়টি নিশ্চিত করা হয়। এরআগে ফোরামের কমিটির সভাপতি ছিলেন জাগোনিউজের প্রতিনিধি কাজল কায়েস ও লক্ষ্মীপুর২৪ এর সম্পাদক সানা উল্লাহ সানু। গেল নভেম্বরের শুরুতে এ কমিটির কার্যক্রম বিলুপ্ত করা হয়।

নতুন কমিটির আহবায়ক মামুনুর রশিদ বলেন, দিনদিন অনলাইন গণমাধ্যমের প্রসার ঘটছে। জাতীয় ও স্থানীয় সাংবাদিকতায় অনলাইনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মুহুর্তের ঘটনা তুলে ধরে অনলাইন গণমাধ্যমগুলো পাঠকদের কাছে জনপ্রিয় উঠেছে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে অনলাইন গণমাধ্যম বস্তুনিষ্ঠ সংবাদের বিশ^স্ত সূত্রে পরিণত হয়েছে।

কমিটির সদস্য সচিব নিজাম উদ্দিন বলেন, আবেদনের প্রেক্ষিতে পর্যায়ক্রমে মূলধারার অনলাইন গণমাধ্যমকর্মীদেরকে আমাদের সংগঠনে অন্তর্ভূক্ত করা হবে। পারিষ্পারিক সৌহার্দপূর্ণ সম্পর্ক ও পেশাদারিত্বে আমরা ঐক্যবদ্ধ থাকবো। জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের (৩য় তলা) অস্থায়ী কার্যালয় থেকে সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৯ নভেম্বর লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের যাত্রা শুরু হয়। এর প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) তৎকালিন প্রতিনিধি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান। শুরু থেকে এ সংগঠনটি গণমাধ্যমকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।

মিডিয়া | সোস্যালমিডিয়া আরও সংবাদ

এশিয়ান টিভির নতুন চেয়ারম্যান রূপায়ণ গ্রুপের লিয়াকত আলী

একাত্তর টেলিভিশনে স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পেলেন আতোয়ার রহমান মনির

যুক্তরাজ্য সরকারের সাউথ এশিয়া জার্নালিজম প্রোগ্রামে নির্বাচিত হলেন জিয়া চৌধুরী

কমিউনিটি স্টোরিটেলিং এ ১৭ দেশের মধ্যে চ্যাম্পিয়ন লক্ষ্মীপুরের রায়হান

মাদকের চেয়েও ভয়াবহ সোশ্যাল মিডিয়া: লক্ষ্মীপুরের ডিসি

চন্দ্রগঞ্জ প্রেসক্লাব | নতুন নির্বাচনে সভাপতি নুর, সম্পাদক আলাউদ্দিন, কোষাধ্যক্ষ জুনায়েদ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com