সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন

লক্ষ্মীপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন

লক্ষ্মীপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (০৬ ডিসেম্বর) রাতে স্থানীয় একটি রেস্টুরেন্টে জেলায় কর্মরত টেলিভিশন সংবাদকর্মীদের নিয়ে এ কমিটি গঠন করা হয়।

এতে সময় টেলিভিশনের রিপোর্টার মাজহারুল আনোয়ার টিপুকে আহ্বায়ক ও গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি কামালুর রহিম সমরকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন দেশ টিভির জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম স্বপন,  একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি আতোয়ার রহমান মনির।

আহ্বায়ক কমিটিতে নির্বাচিত সদস্যরা হলেন, জিটিভির জেলা প্রতিনিধি এবিএম নিজাম উদ্দিন, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আনিস কবির, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি শাকের মো. রাসেল, আরটিভির জেলা প্রতিনিধি পলাশ সাহা, বাংলা টিভির জেলা প্রতিনিধি জামাল উদ্দন রাফি।

জ্যেষ্ঠ সাংবাদিক এনটিভি জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি সাইদুল ইসলাম পাবেলের উপস্থিতিতে জেলায় কর্মরত ২০ জন টেলিভিশন সাংবাদিকের মতামত ও গোপন ভোটের ভিত্তিতে এ কমিটির সদস্যরা নির্বাচিত হন।

টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক ও সময় টেলিভিশনের রিপোর্টার মাজহারুল আনোয়ার টিপু বলেন, পেশাগত মানোন্নয়ন এবং নিজেদেরকে সুসংগঠিত রাখতে এ কমিটি গঠন করা হয়েছে। টেলিভিশন সাংবাদিকদের পেশাগত কাজে সংগঠনটি ভূমিকা রাখবে। আমরা পারিষ্পারিক সৌহার্দপূর্ণ সম্পর্ক ও পেশাদারিত্বে ঐক্যবদ্ধ থাকবো।

মিডিয়া | সোস্যালমিডিয়া আরও সংবাদ

এশিয়ান টিভির নতুন চেয়ারম্যান রূপায়ণ গ্রুপের লিয়াকত আলী

একাত্তর টেলিভিশনে স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পেলেন আতোয়ার রহমান মনির

যুক্তরাজ্য সরকারের সাউথ এশিয়া জার্নালিজম প্রোগ্রামে নির্বাচিত হলেন জিয়া চৌধুরী

কমিউনিটি স্টোরিটেলিং এ ১৭ দেশের মধ্যে চ্যাম্পিয়ন লক্ষ্মীপুরের রায়হান

মাদকের চেয়েও ভয়াবহ সোশ্যাল মিডিয়া: লক্ষ্মীপুরের ডিসি

চন্দ্রগঞ্জ প্রেসক্লাব | নতুন নির্বাচনে সভাপতি নুর, সম্পাদক আলাউদ্দিন, কোষাধ্যক্ষ জুনায়েদ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com