সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
ঢাকাস্থ লক্ষ্মীপুর সাংবাদিক ফোরামের  সভাপতি লিটন, সম্পাদক আরিফুর রহমান

ঢাকাস্থ লক্ষ্মীপুর সাংবাদিক ফোরামের  সভাপতি লিটন, সম্পাদক আরিফুর রহমান

ঢাকাস্থ লক্ষ্মীপুর সাংবাদিক ফোরামের   সভাপতি লিটন, সম্পাদক আরিফুর রহমান

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর প্রতিবেদক: ‘লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরাম-ঢাকার ২৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার(৮ মার্চ) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে ফোরামের বার্ষিক সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার সিনিয়র রিপোর্টার জাকির হোসেন লিটন এবং সাধারণ সম্পাদক দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার আরিফুর রহমান। সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সিনিয়র সাংবাদিক গোলাম মহিউদ্দিন খান এবং নির্বাচন কমিশনার ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক খুরশীদ আলম, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক এটিএম ইসহাক ও হারুনের রশিদ।

নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন এসএম মোরশেদ (অপরাধ বিচিত্রা), সহসভাপতি কাজী হাবিব (স্পষ্টবাদী), সহসভাপতি আলী ইমাম সুমন (আমাদের সময়), যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী (বাংলাদেশের খবর), হক ফারুক আহমেদ (যুগান্তর), জিয়া চৌধুরী (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), সাংগঠনিক সম্পাদক হয়েছেন বেলায়েত হোসেন (এখন টিভি), সহ-সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন আরিফ (দেশ টিভি)। কোষাধ্যক্ষ জুনায়েদ শিশির (কালবেলা), দপ্তর সম্পাদক রাশেদ শাহেদ (বাংলাদেশ প্রতিদিন), প্রচার সম্পাদক নিলয় মামুন (ইত্তেফাক), প্রকাশনা সম্পাদক আলেয়া বেগম আলো (কচিপাতা), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক জসিম উদ্দিন বাদল (সমকাল), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর আলম (বাংলা ভিশন)। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়াদ হোসেন (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), আহাম্মদ ফয়েজ (নিউএজ), কাউসার মাহমুদ (যুগান্তর), তারেক চৌধুরী (৭১বাংলা), জাহিদুল ইসলাম রাকিব (বার্তা২৪), সুলতান মাহমুদ আরিফ (চ্যানেল২৪) এবং আতিক হাসান শুভ (বাংলা ট্রিবিউন)।

এ উপলক্ষে রাজধানীতে কর্মরত লক্ষ্মীপুর জেলা সাংবাদিকদের পারিবারিক মিলন মেলার আয়োজন করা হয়। সে সময় সাংবাদিক নেতা খুরশীদ আলমকে সম্মাননা দেওয়া হয়।

মিডিয়া | সোস্যালমিডিয়া আরও সংবাদ

এশিয়ান টিভির নতুন চেয়ারম্যান রূপায়ণ গ্রুপের লিয়াকত আলী

একাত্তর টেলিভিশনে স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পেলেন আতোয়ার রহমান মনির

যুক্তরাজ্য সরকারের সাউথ এশিয়া জার্নালিজম প্রোগ্রামে নির্বাচিত হলেন জিয়া চৌধুরী

কমিউনিটি স্টোরিটেলিং এ ১৭ দেশের মধ্যে চ্যাম্পিয়ন লক্ষ্মীপুরের রায়হান

মাদকের চেয়েও ভয়াবহ সোশ্যাল মিডিয়া: লক্ষ্মীপুরের ডিসি

চন্দ্রগঞ্জ প্রেসক্লাব | নতুন নির্বাচনে সভাপতি নুর, সম্পাদক আলাউদ্দিন, কোষাধ্যক্ষ জুনায়েদ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com