সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
চন্দ্রগঞ্জ প্রেসক্লাব | নতুন নির্বাচনে সভাপতি নুর, সম্পাদক আলাউদ্দিন, কোষাধ্যক্ষ জুনায়েদ

চন্দ্রগঞ্জ প্রেসক্লাব | নতুন নির্বাচনে সভাপতি নুর, সম্পাদক আলাউদ্দিন, কোষাধ্যক্ষ জুনায়েদ

চন্দ্রগঞ্জ প্রেসক্লাব | নতুন নির্বাচনে সভাপতি নুর, সম্পাদক আলাউদ্দিন, কোষাধ্যক্ষ জুনায়েদ

নিজস্ব প্রতিনিধি  | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর

আনন্দঘন  পরিবেশে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের ভোট গ্রহণ শেষ হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আবদুর নুর, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন ও কোষাধ্যক্ষ হয়েছেন জুনায়েদ আহমেদ। শুক্রবার (১৭ জানুয়ারি) প্রেসক্লাব চত্ত্বরে নির্বাচন অনুষ্ঠিত হয়।

অন্যান্য পদের মধ্যে সহ সভাপতি পদে মোঃ আবদুল আজিম, সহ সাধারণ সম্পাদক পদে মোঃ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক পদে মিজানুর রহমান মল্লিক, প্রচার সম্পাদক ফয়সাল মাহমুদ,  ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে নাজমুস সাকিব এবং  কার্য নির্বাহী সদস্য পদে শাহাদাত হোসেন ও   ইসমত দোহা নির্বাচিত হয়েছেন।

প্রেসক্লাব সূত্রে জানা গেছে ৩৫ জন ভোটারের মধ্যে ৩৪ ভোটার তাদের  ভোটাধিকার প্রয়োগ করেন। চন্দ্রগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবদুল কাদের বাহার প্রধান  নির্বাচন কমিশনার ও অ্যাডভোকেট সামছুল আলম সহকারী নির্বাচন কমিশনার  হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হলেও সভাপতি এবং সম্পাদক পদে সমান ভোট পাওয়ায় ফলাফল ঘোষণা করা যায়নি।

মিডিয়া | সোস্যালমিডিয়া আরও সংবাদ

একাত্তর টেলিভিশনে স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পেলেন আতোয়ার রহমান মনির

যুক্তরাজ্য সরকারের সাউথ এশিয়া জার্নালিজম প্রোগ্রামে নির্বাচিত হলেন জিয়া চৌধুরী

কমিউনিটি স্টোরিটেলিং এ ১৭ দেশের মধ্যে চ্যাম্পিয়ন লক্ষ্মীপুরের রায়হান

মাদকের চেয়েও ভয়াবহ সোশ্যাল মিডিয়া: লক্ষ্মীপুরের ডিসি

চন্দ্রগঞ্জ প্রেসক্লাব | নতুন নির্বাচনে সভাপতি নুর, সম্পাদক আলাউদ্দিন, কোষাধ্যক্ষ জুনায়েদ

প্রতিষ্ঠার ১৬ বছর পর নতুন সদস্যদের বরণ করলো কমলনগর প্রেসক্লাব

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com