সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
এশিয়ান টিভির নতুন চেয়ারম্যান রূপায়ণ গ্রুপের লিয়াকত আলী

এশিয়ান টিভির নতুন চেয়ারম্যান রূপায়ণ গ্রুপের লিয়াকত আলী

এশিয়ান টিভির নতুন চেয়ারম্যান রূপায়ণ গ্রুপের লিয়াকত আলী

জুনায়েদ আহম্মেদ, লক্ষ্মীপুর: বেসরকারি টেলিভিশন চ্যানেল এশিয়ান টেলিভিশন-এর নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা মো. লিয়াকত আলী খাঁন মুকুল। গত ২৬ জানুয়ারি টেলিভিশনটির কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই পদে নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল দেশের আবাসন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপ-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবেও তার পরিচিতি রয়েছে; তিনি জনপ্রিয় দৈনিক দেশ রূপান্তর এবং দেশ রেডিও-র চেয়ারম্যান।

ব্যবসায়িক নেতৃত্বের পাশাপাশি তিনি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর একজন নির্বাচিত পরিচালক। দেশের শিল্প ও গণমাধ্যম খাতে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা এশিয়ান টেলিভিশনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মিডিয়া | সোস্যালমিডিয়া আরও সংবাদ

এশিয়ান টিভির নতুন চেয়ারম্যান রূপায়ণ গ্রুপের লিয়াকত আলী

একাত্তর টেলিভিশনে স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পেলেন আতোয়ার রহমান মনির

যুক্তরাজ্য সরকারের সাউথ এশিয়া জার্নালিজম প্রোগ্রামে নির্বাচিত হলেন জিয়া চৌধুরী

কমিউনিটি স্টোরিটেলিং এ ১৭ দেশের মধ্যে চ্যাম্পিয়ন লক্ষ্মীপুরের রায়হান

মাদকের চেয়েও ভয়াবহ সোশ্যাল মিডিয়া: লক্ষ্মীপুরের ডিসি

চন্দ্রগঞ্জ প্রেসক্লাব | নতুন নির্বাচনে সভাপতি নুর, সম্পাদক আলাউদ্দিন, কোষাধ্যক্ষ জুনায়েদ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com