সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সৌদি আরবে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের কমিটি ঘোষণা

সৌদি আরবে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের কমিটি ঘোষণা

সৌদি আরবে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের কমিটি ঘোষণা

মিজানুর রহমান ভূঁইয়া, সৌদি আরব: সৌদি আরবে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ( ১৪ এপ্রিল) রাতে রাজধানী রিয়াদের বাথা এলাকার ইয়াসমিন অডিটোরিয়ামে প্রতিনিধি সভার মাধ্যমে প্রবাসী সাংবাদিক ফোরামের ২০২৬-২০২৮ মেয়াদের কমিটির নাম ঘোষণা করা হয়। 

পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন, আহবায়ক কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন।

কমিটির সদস্যরা হলেন, এনটিভি সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান। সিনিয়র সহ-সভাপতি  নির্বাচিত হন মোহনা টেলিভিশন প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সহ-সভাপতি হন ৭১ টেলিভিশন প্রতিনিধি মাসুদ রানা এবং যুবা বার্তা প্রতিনিধি, ইঞ্জিনিয়ার আসমাউল হোসাইন, লাব্বাইক সম্পাদক শাহজালাল ভুট্টু।

সাধারণ সম্পাদক নির্বাচিত হন বাংলা টিভি সৌদি স্পোর্টস রিপোর্টার ফকির আল আমিন, সাংগঠনিক সম্পাদক পদে ডিবিসি রিয়াদ প্রতিনিধি এইচএম হেমায়েত, প্রচার সম্পাদক পদে লক্ষ্মীপুরটোয়েন্টিফোর সৌদি আরব প্রতিনিধি, মিজানুর রহমান ভূঁইয়া। কমিটির 

ফোরামের একটি সুন্দর কমিটি গঠন করায়, আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য সচিব মাসুদ রানাকে ধন্যবাদ জানান ফোরামের সদস্যরা।

অনুষ্ঠানের শেষে, নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত সদস্যরা। 

 

নতুন কমিটির সদস্যরা আগামী দিনে, প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে অঙ্গিকার করেন।

মিডিয়া | সোস্যালমিডিয়া আরও সংবাদ

ঈদে সরকারি বরাদ্দের ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

এশিয়ান টিভির নতুন চেয়ারম্যান রূপায়ণ গ্রুপের লিয়াকত আলী

একাত্তর টেলিভিশনে স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পেলেন আতোয়ার রহমান মনির

যুক্তরাজ্য সরকারের সাউথ এশিয়া জার্নালিজম প্রোগ্রামে নির্বাচিত হলেন জিয়া চৌধুরী

কমিউনিটি স্টোরিটেলিং এ ১৭ দেশের মধ্যে চ্যাম্পিয়ন লক্ষ্মীপুরের রায়হান

মাদকের চেয়েও ভয়াবহ সোশ্যাল মিডিয়া: লক্ষ্মীপুরের ডিসি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com