সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আরব বিশ্বের সাথে লক্ষ্মীপুরের ৯ গ্রামের ৫ শতাধিক মুসল্লির ঈদ

আরব বিশ্বের সাথে লক্ষ্মীপুরের ৯ গ্রামের ৫ শতাধিক মুসল্লির ঈদ

আরব বিশ্বের সাথে লক্ষ্মীপুরের ৯ গ্রামের ৫ শতাধিক মুসল্লির ঈদ

নিজস্ব প্রতিনিধি: সৌদি আরবের সাথে মিল রেখে প্রতি বছরের ন্যায় এবারও শুক্রবার আগাম ঈদ উদযাপন করছেন লক্ষ্মীপুরের রায়পুর, রামগঞ্জ ও সদর উপজেলার ৯টি গ্রামের প্রায় ৫ শতাধিক পরিবার। গ্রামগুলো হচ্ছে রায়পুরের উপজেলার বামনী ইউনিয়নের কলাকোপা, রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর, নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, দক্ষিণপাড়া, সদর উপজেলার পূর্বপাঁচপাড়া, মহাদেবপুর, চন্দ্রগঞ্জ থানার বাংলাবাজার।

শুক্রবার আরব বিশ্বের সাথে মিল রেখে ঈদ উদযাপনের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় একাধিক সূত্র। সৌদি আরবের সাথে মিল রেখে ধর্মীয় রীতি পালনকারী এ সকল গ্রামবাসী মূলত চাদঁপুরের হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের পীর মরহুম মাওলানা ইসহাকের (রহ.) এবং চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখিল দরবার শরীফের মরহুম হাফেজ আব্দুল কাদের (রঃ) এবং মৌলভী সৈয়দ আহমদের অনুসারী ।

রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের কলাকোপা গ্রামের মোলায়ম ভূইয়া বাড়ীর জাহাগিরিয়া দরবারে ঈদের জামাত পরিচালনা করেন মাওলানা একেএম আতাউর রহমান। যাতে প্রায় অর্ধশত মুসুল্লী অংশ গ্রহন করে।

এ দরবারের মরহুম হাফেজ আব্দুল কাদের (রঃ) চট্টগ্রামের সাতকানিয়ার মির্জখিল দরবার শরীফ থেকে খিলাফত নিয়ে কলাকোপায় আসেন । তিনি মূলত সৌদি অনুসারী ছিলেন । সেই থেকে তার উত্তরসুরীরা সৌদি আরবের সাথে মিল রেখে রমজান, ঈদ, হজ্জ্ব ও পশু কোরবানী দিয়ে আসছে । রায়পুরের এ গ্রামে আব্দুল কাদের (রাঃ) মাযার-কে ঘিরে শতশত মুরিদদের আগমন ঘটে।

অন্যদিকে কলাকোপা গ্রামে মৌলভী সৈয়দ আহমদের দরবার শরীফ কেন্দ্রকি আরো প্রায় অর্ধশত লোক ও একই দিন ঈদ উদযাপন করে থাকেন ।

রামগঞ্জ: ৩৫ বছর ধরে রামগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের দুশতাধিক পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় অনুষ্ঠানাধি পালন করে আসছেন। নোয়গাও ঈদগাও কমিটির সভাপতি নেছার আহম্মেদ ও বিঘা ঈদগাও কমিটির সভাপতি হারুন রশিদ,কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব বিঘা গ্রামে মাওঃ মনির হোসেন, নোয়াগাঁও ইউনিয়নের দক্ষিনপাড়া নূরানী মাদ্রাসা মাঠে মাওঃ নেছার আহম্মেদ খান ও সোনপূর খানকায় মাওঃ রুহুল অমিন ঈদ উদযাপনের বিষয়টি নিশ্চিত করেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

রামগতিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নতুন সংগঠনের আহবায়ক মাহতাব, সদস্য সচিব রানা

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

লক্ষ্মীপুরে গরুর মাংসের কেজি হাজার টাকা

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com