সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে মিষ্টি খেয়ে একই পরিবারের ১২জনসহ অর্ধশত ডারিয়ায় আক্রান্ত

কমলনগরে মিষ্টি খেয়ে একই পরিবারের ১২জনসহ অর্ধশত ডারিয়ায় আক্রান্ত

কমলনগরে মিষ্টি খেয়ে একই পরিবারের ১২জনসহ অর্ধশত ডারিয়ায় আক্রান্ত

কমলনগর:কমলনগরে মিষ্টি খেয়ে একই পরিবারের ১২জনসহ অন্তত ৫০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যা বেশি। ঘটনার পর দোকানের মালিক আত্মগোপনে রয়েছে। কমলনগর উপজেলার মুন্সিরহাট বাজারের আল মদিনা রেস্তরা থেকে মিষ্টি কিনে খাওয়ার পর তারা ডায়রিয়া আক্রান্ত হয়।

বুধবার (২২জুলাই) রাত থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০ টা পর্যন্ত অসুস্থদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল, কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা করা হয়েছে।
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগীরা হলেন চর মার্টিন এলাকার লাল মিয়া হাজী বাড়ির বাসিন্দা হাসিনা (৩০), নাজিম (৫), মুরশিদা (৪০), সুমন (১২), মিতু (১০), মাইমুনা একই এলাকার (১৩), সেলিনা (১১), কল্পনা (৪০), রোজিনা (৩০), হারুন (৩০), নিজাম (২৫), শিমা (২৫), হাসান (৮) হাফসা (৫)।
লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিসাধীন রয়েছেন মুন্সিরহাট এলাকার শান্ত (৬), শুভ (১০), নিশাদ (১২) সুজন (৭), রিমা (১২), সাইমুন (১২) মিম (৪), শাহিন (১৫)।
মুন্সিরহাট বাজারের সানা উল্যাহ ক্লিনিকে শফিক উল্যাহ (৪৫) মারজাহান (২৫), মো. ইব্রাহীম (৩৫), আবদুল্লাহ (৫), আবদুল মান্নান (৪৫), আমেনা বেগম (৪০), ওসমান গণি (৫০), ফারজানা আক্তার (১২) আয়ুব আলী (৩৮) ও সফিকুল ইসলামসহ বিভিন্ন ক্লিনিকে প্রায় ৫০ জন চিকিসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, রাতে মুন্সিরহাট বাজারের আল মদিনা রেস্তরা থেকে লোকজন মিষ্টি কিনে নেন। বাড়ি গিয়ে মিষ্টি খাওয়ার পর তারা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়েন।
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মীর মোহাম্মদ আমিনুল ইসলাম মঞ্জু বলেন, মিষ্টি খেয়ে ডায়রিয়া আক্রান্তরা হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে শিশুর সংখ্যা বেশি। কমলনগর উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মিজানুর রহমান বলেন, আইন অমান্য করে পঁচাবাসি মিষ্টি বিক্রি করা হয়েছে। এ মিষ্টি খেয়ে বিষক্রিয়ায় অনেকেই ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার খবর পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

রামগতিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নতুন সংগঠনের আহবায়ক মাহতাব, সদস্য সচিব রানা

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

লক্ষ্মীপুরে গরুর মাংসের কেজি হাজার টাকা

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com