সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
মেঘনায় যাত্রী ট্রলার ডুবে ৮ জন নিখোঁজ

মেঘনায় যাত্রী ট্রলার ডুবে ৮ জন নিখোঁজ

মেঘনায় যাত্রী ট্রলার ডুবে ৮ জন নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি: রামগতির মেঘনা নদীতে নয় যাত্রীসহ ইঞ্জিনচালিত একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় আল-আমিন রাসেল (২৫) নামে এক যুবককে স্থানীয়রা উদ্ধার করলেও আটজন এখনও নিখোঁজ রয়েছেন। শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার মেঘনা নদীর আলেকজান্ডার লঞ্চঘাট এলাকার অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ছালাউদ্দিন (৩৩) ও তার ছোট ভাই মো. হাবিব (২২) ছাড়া অন্যদের পরিচয় জানা যায়নি। তারা ভোলার দৌলতখাঁন উপজেলার দক্ষিণ জয়নগর এলাকার মফিজুল হকের ছেলে। উদ্ধার হওয়া যুবক আল-আমিন জানান, তার দাদির মৃত্যুর খবর শুনে চাচাতো ভাই ছালাউদ্দিন ও হাবিব শুক্রবার ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন।

বিকেলে তারা আরও ৭ জনের সঙ্গে ইঞ্জিনচালিত একটি ট্রলার ভাড়া করেন। সন্ধ্যায় আলেকজান্ডার লঞ্চঘাটের অদূরে ইঞ্জিন বিকল হয়ে একটি ডুবোচরে আটকা পড়ে। রাত ১২টার দিকে তীব্র স্রোতের সৃষ্টি হলে ট্রলারটি ডুবে যায়।

তিনি আরও জানান, এ সময় রাসেল একটি কাঠের বস্তু পেয়ে নদীতে ভেসে লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট এলাকার পৌঁছালে শনিবার ভোরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আযাদ জানান, নিখোঁজ অপর আট ব্যক্তির এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চলছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

রামগতিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নতুন সংগঠনের আহবায়ক মাহতাব, সদস্য সচিব রানা

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

লক্ষ্মীপুরে গরুর মাংসের কেজি হাজার টাকা

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com