সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ দিন বন্ধ থাকার পর লক্ষ্মীপুর-ভোলা ফেরি সার্ভিস চালু

১৫ দিন বন্ধ থাকার পর লক্ষ্মীপুর-ভোলা ফেরি সার্ভিস চালু

১৫ দিন বন্ধ থাকার পর লক্ষ্মীপুর-ভোলা ফেরি সার্ভিস চালু

নিজস্ব প্রতিনিধি: মেঘনার ভাঙনে লক্ষ্মীপুর-ভোলা ফেরি সার্ভিসের ভোলা ঘাটের সংযোগ সড়ক বিলীন হওয়ায় ২৭ জুলাই বিআইডব্লিউটিসি এ রুটের ফেরি সার্ভিস বন্ধ করে দেয়। সোমবার থেকে আগের ফেরি ঘাটের দেড় কিলোমিটার পূর্বে স্থানান্তরিত নতুন ঘাট থেকে পুনরায় সার্ভিস চালু হয় বলে জানায় বিআইডব্লিউটিএ।

বিআইডব্লিউটিএ-এর নির্বাহী প্রকৌশলী মো. শাহনেওয়াজ কবির জানান, বেলা ১টায় আটটি বাস নিয়ে ফেরি কনকচাঁপা ভোলা ঘাট থেকে লক্ষ্মীপুরের এসে পৌছেঁ।

তবে বর্তমানে ভোলা স্থাপিত ঘাটের র‌্যাম ছোট, তাই ১০ অগাস্ট থেকে ছোট গাড়ি ও বাস ফেরিতে পারাপার করা হবে। কয়েকদিনের মধ্যে বড় র‌্যাম স্থাপন করা হলে ট্রাকসহ ভারি যানবাহন পারাপার করা হবে বলে জানান, ঘাটের ব্যবস্থাপক আবু আলম হাওলাদার।

অন্যদিকে চাঁদপুর থেকে সোমবার সকালে ফেরি কামিনী ভোলার উদ্দেশে রওয়ানা হয়েছে। সেটি এখানে পেঁছলে এই রুটে কনকচাঁপা ও কামিনী যানবাহন পারাপার করবে।” ফেরি সার্ভিস বন্ধ হওয়ার পর কামিনীকে চাঁদপুর নেওয়া হয়েছিল বলে জানান তিনি।

এ দিকে ফেরি বন্ধ থাকায় লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট এবং ভোলায় বেশ কিছু ট্রাক ফেরির অপেক্ষায় আছে বলে জানান, চট্টগ্রামের ট্রাক চালক কিরণ। তিনি জানান গত ১৫ দিন ফেরির অপেক্ষায় আছেন তিনি।

এই রুটের ফেরি বন্ধ হওয়ার পর ভোলা ও বরিশাল জেলার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগ বিচ্ছন্ন হয়ে পড়েছিল।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

রামগতিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নতুন সংগঠনের আহবায়ক মাহতাব, সদস্য সচিব রানা

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

লক্ষ্মীপুরে গরুর মাংসের কেজি হাজার টাকা

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com