সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

লক্ষ্মীপুরে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

লক্ষ্মীপুরে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে বিভিন্ন সংগঠনের উদ্যেগে পৃথকভাবে শোক র‌্যালি, আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান কর্মসুচি, ফ্রি ব্লাড গ্রুপিং, কোরানখানি ও কাঙ্গালী ভোজ আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। শনিবার দিনব্যাপী এসব কর্মসুচি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল ৯ টায় জেলা প্রশাসনের উদ্যেগে শহরে শোক র‌্যালি ও নছির আহমদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শাহজাহান কামাল। অন্যান্যের মধ্যে ছিলেন, পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, আ ন ম ফজলুল করিম, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু প্রমুখ। সকাল ১০ টায় জেলা পরিষদ ও স্বাস্থ্য বিভাগের উদ্যেগে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচি ও ফ্রি ব্লাড গ্রুপিং এর উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক শামছুল ইসলাম। উপস্থিত ছিলেন সিভিল সার্জন গোলাম ফারুক ভূঁইয়া, ডাক্তার নিজাম প্রমুখ। সকালে পৌর মেয়র আবু তাহেরের উদ্যেগে পৌরসভা প্রাঙ্গণে কোরানখানি ও দুপুরে ১০ হাজার লোকের কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগের উদ্যেগে দক্ষিন মজুপুর এলাকায় পৃথক কাঙ্গালী ভোজ আয়োজন ও জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সম্পাদক রাকিব হোসেন লোটাসের নেতৃত্বে বিশাল শোকর‌্যালি শহর প্রদক্ষিন করে। এছাড়া জেলার ৪ টি উপজেলা ও বিভিন্ন ইউনিয়নে নানা কর্মসুচিতে দিবসটি পালন করা হয়েছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে রামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

রামগঞ্জ: রামগঞ্জে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৃথক ২টি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার ( ১৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আ.ক.ম রুহুল আমিন, বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন রামগঞ্জ থানা ওসি মোহাম্মদ লোকমান হোসেন, পৌর মেয়র বেলাল আহম্মেদ, রামগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার সালেহ আহম্মেদ প্রমুখ।
এছাড়া দুপুর ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে রামগঞ্জ মুক্তিযোদ্ধা মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের এমপি ও বাংলাদেশ তরীকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম.এ আউয়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.ক.ম রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক ও রামগঞ্জ পৌরসভা মেয়র বেলাল আহম্মেদ প্রমুখ।
আলোচনা সভায় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক-ছাত্রছাত্রী, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জাতীয় শোক দিবস উপলে অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনিমিত, ক্যালো ব্যাচ ধারণ, মসজিদ ও উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

রামগতিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নতুন সংগঠনের আহবায়ক মাহতাব, সদস্য সচিব রানা

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

লক্ষ্মীপুরে গরুর মাংসের কেজি হাজার টাকা

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com