সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন কর্তৃক সহযোগী সংস্থার মধ্যে চেক বিতরণ

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন কর্তৃক সহযোগী সংস্থার মধ্যে চেক বিতরণ

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন কর্তৃক সহযোগী সংস্থার মধ্যে চেক বিতরণ

নূর মোহাম্মদঃ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন কনফারেন্স রুমে সহযোগী ২৪টি সংস্থার মাঝে ৫৩.১০ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করেন। অনুদানের অর্থে সহযোগী সংস্থা সমুহ নারীর ক্ষমতায়ন ও আত্ম কর্মসংস্থানে সহায়তা, নারী ও শিশু পাচার রোধ, মাদক

প্রতিরোধ, হস্তশিল্প ও দর্জি প্রশিক্ষণ এবং সেলাই মেশিন বিতরণ, ছাগল ও হাসমুরগী বিতরণ, আদিবাসীদের উন্নয়ন, স্যানিটেশন, প্রাথ-প্রাথমিক শিক্ষা, ভ্যান বিতরণ ইত্যাদি কর্মসূচী বাস্তবায়ন করবে। অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান এ এফ এম ইয়াহিয়া চৌধুরী সভাপত্বি করেন। উক্ত অনুষ্ঠানে ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব, চন্দ্র বসাক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন একটি স্ব-শাসিত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সরকারের অর্থে দেশের জাতীয় পর্যায়ে এবং প্রত্যন্ত অঞ্চলে আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে কর্মরত এনজিওসমুহের মধ্যে অনুদান প্রদান করে থাকে। এ যাবৎ ১১০৬টি সহযোগী সংস্থার মধ্যে সর্বমোট ৯৬.৫৬ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

রামগতিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নতুন সংগঠনের আহবায়ক মাহতাব, সদস্য সচিব রানা

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

লক্ষ্মীপুরে গরুর মাংসের কেজি হাজার টাকা

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com