সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

কমলনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

কমলনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

কমলনগর:কমলনগরে মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব ও উপজেলা ইমাম সমিতির পৃথক উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার লরেন্স সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা সংসদ আলোচনা সভার আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিক উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বাবু কাজল কান্তি দাস, রামগতি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কান্ডার হাসান মাহমুদ ফেরদৌস, কেন্দ্রিয় শ্রমিক লীগ নেতা অ্যাডভোকেট আনোয়ারুল হক, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার ও কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির প্রমুখ।

এদিকে, শুক্রবার সন্ধ্যা কমলনগর প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল হক। বক্তব্য রাখেন প্রেসক্লাব উপদেষ্টা মো,মিজানুর রহমান মানিক, সাহেবেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাস্টর আবুল খায়ের, ফলকন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফ উদ্দিন, পাটওয়ারীহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ বিল্লাহ আলমগীর, চর কাদিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশ্রাফ উদ্দিন রাজু, তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ রতন, মুক্তিযোদ্ধা মাস্টার মফিজ উল্লাহ, কমলনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নূর সেলিম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামরুল হাসান, কমলনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ ইউনুছ, সাংবাদিক রাসেল পাটোয়ারী ও রামগতি উপজেলা যুবলীগ সভাপতি মেজবাহ উদ্দিন হেলাল প্রমুখ।

অপরদিকে হাজিরহাট হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মিলনায়তনে উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আলী হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে খাল খনন নিয়ে কথা বলায় সাংবাদিককে হত্যার হুমকি বিএনপি নেতার

রামগতিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নতুন সংগঠনের আহবায়ক মাহতাব, সদস্য সচিব রানা

লক্ষ্মীপুরের কমলনগর নুরু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

লক্ষ্মীপুরে গরুর মাংসের কেজি হাজার টাকা

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com