সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আওয়ামী লীগ নেতা ওমর ফারুক হত্যার আসামি বন্দুকযুদ্ধে নিহত

আওয়ামী লীগ নেতা ওমর ফারুক হত্যার আসামি বন্দুকযুদ্ধে নিহত

আওয়ামী লীগ নেতা ওমর ফারুক হত্যার আসামি বন্দুকযুদ্ধে নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুস জাহের (৩৫) ওরফে ধামা কাল‍ু নামে এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে দাবী করা হয়। বুধবার (৩০ সেপ্টে)  ভোর রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের ৩নং ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অপর আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি এলজি, চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। নিহত ধামা কালু পার্শ্ববর্তী পাঁচপাড়া গ্রামের মৃত আবু তাহেরের পুত্র।

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) জোনায়েদ কাওছার জানান, সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাতরা চলে গেলে ঘটনাস্থল থেকে ধামা কালু নামের এক ডাকাতকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় ৫ পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে একটি এলজি, চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

নিহত কালুর বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা ওমর ফারুক হত্যাসহ ডাকাতি ও নাশকতার একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

তবে নিহতের মা খাদিজা বেগমের দাবি, ডিবি পুলিশ পরিচয়ে তার ছেলে আবু জাহেরকে ঘর থেকে আটক করে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে।

গত ১ সেপ্টেম্বর সকালে লতিফপুরে সন্ত্রাস নির্মূল কমিটির আহ্বায়ক ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ওমর ফারুককে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় পরদিন থানায় হত্যা মামলা দায়ের করা হয়। আবু জাহের ওরফে ধামা কালা ওই মামলার এজাজার নামীয় আসামি ছিলেন।

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com