সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত-১

লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত-১

লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত-১

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে জনতার গণপিটুনিতে নূরউদ্দিন ওরফে নূরা চোরা (২১) নামে এক ডাকাত নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত ব্যক্তি একই উপজেলার চরশাহী ইউনিয়নের মদনপুর গ্রামের মৃত ছেরাজ মিয়ার পুত্র। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৩টার দিকে কুশাখালী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় এলাকাবাসী টের পেয়ে ডাকাতদের ধাওয়া করে। এক পর্যায়ে নূরা  ধরে ফেললেও অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে আটককৃত ডাকাত নূরা নিহত হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসী টের পেয়ে ডাকাতদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালাতে পারলেও নূরা ডাকাত জনতার হাতে ধরা পড়ে। পরে তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নূরা চোরার বিরুদ্ধে চুরি-ডাকাতিসহ চারটি মামলা রয়েছে বলে জানান ওসি।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com