সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
‘নোয়াখালী বিভাগ’ দাবিতে লক্ষ্মীপুরে মতবিনিময়

‘নোয়াখালী বিভাগ’ দাবিতে লক্ষ্মীপুরে মতবিনিময়

‘নোয়াখালী বিভাগ’ দাবিতে লক্ষ্মীপুরে মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি: নোয়াখালীকে বিভাগ করার দাবি জানিয়েছেন লক্ষ্মীপুরের বিভিন্ন শ্রেণি-পেশাজীবীর প্রতিনিধিরা। সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) মো. জিল্লুর রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানানো হয়। 
এসময় তারা লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলা নিয়ে ‘নোয়াখালী বিভাগ’ করতে বিভিন্ন যৌক্তিকতা তুলে ধরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।

জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন ও লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার কাজল কান্তি, কমলনগর উপজেলা চেয়ারম্যান সৈয়দ শামছুল আলম, রায়পুর উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, রায়পুর পৌরসভার মেয়র এবিএম জিলানী, লক্ষ্মীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি নুর নবী চৌধুরী, লক্ষ্মীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মাইন উদ্দিন পাঠান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রতন লাল ভৌমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা।

তারা জেলা প্রশাসককে জনিয়েছেন, নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা লক্ষ্মীপুরের মানুষের প্রাণের দাবি। এ জেলার সকল শ্রেণি-পেশার মানুষ এ দাবি বাস্তবায়ন করতে শ্রীঘ্রই শান্তিপূর্ণ আন্দোলন করবে। এসময় জেলা প্রশাসকও দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করবেন বলে আশ্বস্ত করেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com