সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিশু ধর্ষণকারী দেলোয়ার গ্রেফতার

শিশু ধর্ষণকারী দেলোয়ার গ্রেফতার

শিশু ধর্ষণকারী দেলোয়ার গ্রেফতার

নিজস্ব প্রতনিধি: লক্ষ্মীপুরে ধর্ষণের শিকার হয়েছে সাত বছরের এক শিশু। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দেলোয়ার (১৯) নামে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। লক্ষ্মীপুরের চর রমনী গ্রামে শুক্রবার সকালে এই ধর্ষণের ঘটনা ঘটে। শিশুটির বাবার করা মামলায় বিকেলে পুলিশ অভিযান চালিয়ে একমাত্র আসমি দেলোয়ারকে গ্রেফতার করে। শিশুটির পরিবার ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌসী রহমান জানান, শিশুটি সকাল ১০টার দিকে তার বাবার জন্য দুপুরের খাবার নিয়ে দোকানে যায়।

কিন্তু বাবা দোকানে না থাকায় শিশুটিকে চকলেট দেওয়ার কথা বলে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করে দেলোয়ার। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দেলোয়ার পালিয়ে যায়। পরে ওই ঘটনায় মামালা হলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ধর্ষণের ঘটনায় শিশুটির বাবা থানায় মামলা করেছেন। পরে আসামি দেলোয়ারকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, শিশুটি আতঙ্কে কথা বলতে পারছে না। এ জন্য হাসপাতালে ভর্তি করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে ডাক্তারি পরীক্ষা করানো হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com