সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে র‌্যাবের অভিযানে ভেজাল ঔষুধসহ আটক ২

লক্ষ্মীপুরে র‌্যাবের অভিযানে ভেজাল ঔষুধসহ আটক ২

লক্ষ্মীপুরে র‌্যাবের অভিযানে ভেজাল ঔষুধসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ ভেজাল ইউনানি ওষুধসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১১। মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার পশ্চিম বাঞ্চানগর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, পৌরসভার পশ্চিম বাঞ্চানগর এলাকার জাকির হোসেনের স্ত্রী ফেন্সী আক্তার ও সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের নুর মোহাম্মদের ছেলে মো. শাহাজাহান।

পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ফেন্সী আক্তারের এক লাখ টাকা ও শাহজাহানের দশ হাজার টাকা এবং অনাদায়ে প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের আদালত এ রায় দেন।

র‌্যাব-১১, সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক এএসপি মো. আলেপ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম বাঞ্চানগরের হোসেনের বাসায় অভিযান চালিয়ে প্রায় বিশ লাখ টাকা মূল্যের নকল ওষুধ জব্দ করা হয়। এ সময় ওই ওষুধের মালিকের স্ত্রী ফেন্সী আক্তার ও বিক্রয় প্রতিনিধি শাহজাহানকে আটক করা হয়।

ইউনানি ওষুধগুলোর অধিকাংশের মোড়কে দি মুসলিম হার্বাল লেখা থাকলেও তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com