সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
খেলা দেখতে গিয়ে আহত কিশোরের মৃত্যু 

খেলা দেখতে গিয়ে আহত কিশোরের মৃত্যু 

খেলা দেখতে গিয়ে  আহত  কিশোরের মৃত্যু 

mrittuনিজস্ব প্রতিনিধি:  লক্ষ্মীপুর সদর উপজেলার দাসেরহাট জনতা ডিগ্রি কলেজ মাঠে ফুটবল খেলা দেখতে গিয়ে ঘরচাপায় আহত কিশোর মো.মনির হোসেনের (১২) মৃত্যু হয়েছে। সোমবার ( ২ নভেম্বর) রাত ১ টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মনির লক্ষ্মীপুরের সিমান্তবর্তী নোয়াখালী সদর উপজেলার পূর্ব মাইজচরা গ্রামের মো. ইউনুছের ছেলে। সে চর মটুয়া হাফিজিয়া মাদ্রাসার হিফযুল কোরআন শেষ বর্ষের ছাত্র। নিহতের বড় ভাই হাফিজ আহাম্মদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ফুটবল খেলা দেখতে গিয়ে ঘরচাপায় মনির গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতিতে চিকিৎসকদের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

প্রসঙ্গত, ২ নভেম্বর সোমবার বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলার দাসেরহাট জনতা ডিগ্রি মাঠে ফুটবল টুর্নামেন্টের খেলা চলে। এসময় বেশ কিছু দর্শক খেলা দেখতে মাঠের পাশে ওই কলেজের একটি টিনসেট ঘরের চালার ওপর উঠে। হঠাৎ ঘরটি ভেঙে চাপা পড়ে অন্তত ৫০ জন আহত হয়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com