সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দেশকে ভালোবেসে দূর্নীতির বিরুদ্ধে সজাগ থাকুন: লক্ষ্মীপুরে দুদক চেয়ারম্যান

দেশকে ভালোবেসে দূর্নীতির বিরুদ্ধে সজাগ থাকুন: লক্ষ্মীপুরে দুদক চেয়ারম্যান

দেশকে ভালোবেসে দূর্নীতির বিরুদ্ধে সজাগ থাকুন: লক্ষ্মীপুরে দুদক চেয়ারম্যান

dudukলক্ষ্মীপুর প্রতিনিধি: দেশকে ভালোবেসে দূর্নীতির বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানিয়েছেন দূর্নীতি দমন কমিশন (দুদক) এর চেয়ারম্যান মো: বদিউজ্জামান।  শনিবার দুপুরে লক্ষ্মীপুর ডায়াবেটিকস্ হাসপাতালের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেশবাসীর প্রতি এ আহবান জানান তিনি। তিনি আরো বলেন, দুদক কার্যালয়ের নাম শুনলে মানুষ ভীত হন, সেখানে শখ করে কেউ যাননা, বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য এটি মহা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেখানে সবসময় গণমাধ্যম কর্মীরা উৎপেতে থাকেন। আর রাজনৈতিক নেতারা ব্যাক্তিগত কাজে গেলেও পর দিন পত্রিকার শিরোনাম হন অমুক নেতাকে দুদকে তলব করেছেন। এই কারনে দুদক কার্যালয় একটি স্পর্শকাতর বিষয় বলে মন্তব্য করেন দুদুক চেয়ারম্যান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু। এসময় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, ডায়াবেটিকস্ হাসপাতালের সভাপতি বাহা উদ্দিন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com