সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি কারামুক্ত

বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি কারামুক্ত

বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি কারামুক্ত

Annie_bnpঢাকা: বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি মুক্তিলাভ করেছেন। রোববার রাতে গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তিলাভ করেন। ওই কারাগারের জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরীর জামিনের কাগজপত্র দুপুরে কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই-বাচাই শেষে তাঁকে মুক্তি দেওয়া হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জানান, মুক্তি পেয়ে রাত পৌনে ৯টার দিকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি কারাগার থেকে বের হয়ে যান। এ সময় কারাফটকে তাঁর পরিবারের লোকজন ও দলীয় কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সরকারবিরোধী আন্দোলনে নাশকতার ঘটনায় দায়ের হওয়া নয়টি মামলায় গত বছরে ২৮ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তাঁর জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এ বছর ২৯ জানুয়ারি তাঁকে এ কারাগারে আনা হয়। তাঁর বিরুদ্ধে ২০১৩ সালের ডিসেম্বর থেকে ২০১৫ সালের জানুয়ারির মধ্যে পুলিশের করা এসব মামলার একটিতে হত্যা; বাকিগুলোতে নাশকতা, পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com