সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
মাদক এড়াতে রায়পুরে ছাত্রলীগের ক্রীড়া সামগ্রী বিতরণ

মাদক এড়াতে রায়পুরে ছাত্রলীগের ক্রীড়া সামগ্রী বিতরণ

মাদক এড়াতে রায়পুরে ছাত্রলীগের ক্রীড়া সামগ্রী বিতরণ

 

Chatralegraipurনিজস্ব প্রতিনিধি: রায়পুর উপজেলায় তরুন প্রজম্মকে মাদক-দ্রব্য থেকে দূরে রাখতে বিনামূল্যে ফুটবল, ক্রিকেট ব্যাট ও বলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন এক ছাত্রলীগ নেতা। উপজেলার দক্ষিন রায়পুর আবদুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন ইউনিয়নে দলের নেতাকর্মীদেরকে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহসিন পাটওয়ারী গত এক সপ্তাহ ধরে ৮০ টি বল ও ব্যাট দেয়। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীরা যেন বিনোদনমূখী হয় সেজন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে তারা মাদকমূখী থেকে বিরত থাকবে বলে জানিয়েছেন ওই ছাত্রলীগ নেতা।

দলীয় সূত্র জানায়, মহসিন পাটওয়ারী ব্যাক্তিগত উদ্যোগে দক্ষিন রায়পুর আবদুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন ইউনিয়নে দলের নেতাকর্মীদেরকে ৮০ টি ফুটবল ও ক্রিকেট ব্যাট ও বলসহ ক্রীড়া সামগ্রী দেয়। গত এক সপ্তাহ ধরে তিনি এসব বিতরণ করেছেন।

ছাত্রলীগ নেতা মহসিন পাটওয়ারী বলেন, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলের নির্দেশে শিক্ষার্থী ও তরুন প্রজম্মের বিনোদন ব্যবস্থার জন্যই এ আয়োজন। এতে তারা মাদককে দূরে রেখে খেলাধুলায় বিনোদনমূখী হবে। ছাত্রলীগের আদর্শের জায়গায় থেকেই এ কাজটি করা হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com