সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ৫০টি অবৈধ দোকানঘর উচ্ছেদ

লক্ষ্মীপুরে ৫০টি অবৈধ দোকানঘর উচ্ছেদ

লক্ষ্মীপুরে ৫০টি অবৈধ দোকানঘর উচ্ছেদ

chandragonjনিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের পাশে জকসিন, মান্দারী, বটতলী, চরচামিতা ও হাজিরপাড়া বাজারে সড়ক বিভাগের জায়গা এবং খাল দখল করে অবৈধভাবে নির্মিত অন্তত ৫০টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী নির্দেশে সড়ক ও জনপথ অধিদপ্তর এ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেয়। রোববার বিকেলে ও সোমবার সকালে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রশাসন।

এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সমর কান্তি বসাক, সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী আবদুর রহিম, সার্ভেয়ার নাজমুল হোসেনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

সড়ক ও জনপথ অধিপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম জানান, লক্ষ্মীপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের পাশে ভূমিদস্যুরা দীর্ঘদিন থেকে অবৈধভাবে দখল করে দোকানপাট নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছে। পরে প্রশাসনের সহযোগীতায় দুইদিন অভিযান পরিচালনা করে এসব সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়। তিনি বলেন, সরকারি সম্পত্তি রক্ষায় উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান বলেন, সরকারি সম্পত্তি পুনরুদ্ধার অধ্যাদেশ ১৯৭০ এর ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সড়ক ও জনপথ অধিদপ্তরের দখলকৃত জায়গা উদ্ধার করা হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com