সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে ভুয়া চিকিৎসকের জরিমানা

কমলনগরে ভুয়া চিকিৎসকের জরিমানা

কমলনগরে ভুয়া চিকিৎসকের জরিমানা

lawনিজস্ব প্রতিনিধি: কমলনগরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক খোরশেদ আলমের ৫০ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার (২০ জুন) দুপুরে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার ওই চিকিৎসককে আটক করে জরিমানা অনাদায়ে ১ বছরের কারাদন্ডের আদেশ দেন।
কমলনগর ইউএনও অফিস সূত্রে জানা গেছে, উপজেলা সদর হাজিরহাট বাজারের তোয়াহা মার্কেটের মডার্ন মেডিটেক সেন্টারে একাধিক ভুয়া ডিগ্রিধারী খোরশেদ আলম কয়েক বছর ধরে অপচিকিৎসা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন।
সম্প্রতি ভ্রাম্যমান আদালতের এক অভিযানের সময় ওই ভুয়া চিকিৎসক কৌশলে পালিয়ে গেলেও সোমবার দুপুরের অভিযানে ধরা পড়েন। পরে ভ্রাম্যমান আদালত তাকে ৫০ হাজার টাকা অনাদায়ে এক বছরের কারাদন্ডের আদেশ দেন। এসময় অপচিকিৎসা দিয়ে প্রতারণা করবেননা বলে মুচলেকা দেন তিনি।
এদিকে, ভ্রাম্যমান আদালতের অভিযানে একটি করাত কলের ১০ হাজার টাকা, বাস ও লেগুনার ৫জন চালকের ৫ হাজার টাকা জরিমানা করেন।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তায় সারাদেশে বিজিবি মোতায়েন

কমলনগরে ইটভাটা শ্রমিককে অপহরণে বাঁধা দেয়ায় নারীসহ ৫জনকে পিটিয়ে আহত

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

সন্ধ্যার পর অন্ধকারে আলেকজান্ডার মেঘনাপাড়; নিরাপত্তা ও পর্যটনে শঙ্কা

বশিকপুরে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি

মাদকসেবীদের হামলায় রায়পুরে আহত কলেজছাত্রের মৃত্যু

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com