সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ইসলামী ব্যাংক হাজিরহাট শাখায় ইফতার মাহফিল

ইসলামী ব্যাংক হাজিরহাট শাখায় ইফতার মাহফিল

ইসলামী ব্যাংক হাজিরহাট শাখায় ইফতার মাহফিল

Kamalnagar islamibankনিজস্ব প্রতিনিধি: কমলনগরে ইসলামী ব্যাংক হাজিরহাট শাখা উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবাব (২০ জুন) বিকাল ৫ টায় ব্যাংক মিলনায়তনে ‘রোজা ও তাকওয়ার আলোকে মানবিক ব্যাংকিং’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাজ্জাদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ। ইসলামী ব্যাংক নোয়াখালী জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন হাজিরহাট হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকী, চাটখিল কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ গোলাম কিবরিয়া, ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর শাখার ব্যবস্থাপক নুরুল হোসাইন, হাজিরহাট শাখার ব্যবস্থাপক মনছুরুল আলম, কমলনগর ইমাম সমিতির সভাপতি মাওলানা আলী হোসেন ও ব্যাংক কর্মকর্তা তাসনিম আলম প্রমুখ। আলোচনা সভাশেষে ইফতার মাহফিলের মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকী।এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক ও সাংবাদিকসহ ব্যাংক গ্রাহকরা উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com