সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে এবার ভারতীয় টিভি সিরিয়ালের নামের পোশাকের ক্রেতা নেই

লক্ষ্মীপুরে এবার ভারতীয় টিভি সিরিয়ালের নামের পোশাকের ক্রেতা নেই

লক্ষ্মীপুরে এবার ভারতীয় টিভি সিরিয়ালের নামের পোশাকের ক্রেতা নেই

dressনিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে গেল বছর ঈদে ভারতীয় টিভি চ্যানেলের নায়িকাদের নামের পোশাকের বেশ কদর ছিল । ‘জল নূপুর’, ‘কিরণ মালা’, ‘পাখি’ আর ‘ঝিলিক’ থ্রিপিস ছিল তরুণীদের পছন্দের শীর্ষে। ওই ঈদে ‘পাখি’ পোশাকের জন্য রামগঞ্জে আত্মহত্যার ঘটনাও ঘটেছিল।এবার সে হিসাব একেবারেই ভিন্ন । এবার ভারতীয় সিরিয়িালের নামের পোশাকের কোন চাহিদাই নেই জেলার তরূনীদের কাছে। অনেকে ভারতীয় কোন পোশাকের নামও জিজ্ঞাসা করছে না বলে জানান, অনেক ব্যবসায়ী। ফলে লক্ষ্মীপুরের ঈদ মার্কেটে এবার ভারতীয় পোশাকের কোন আধিপত্য নেই।উল্টো বাহারী প্রযুক্তির নামে দেশীয় পোশাকের চাহিদা তুঙ্গে।

এবার ঈদ পোশাকে পড়েছে  ডিজিটাল প্রভাব। তরুণীদের জন্য এসেছে ‘দেশী ফেসবুক’, ‘মেসেঞ্জার’ ও ‘থ্রিজি’ নামীয় থ্রিপিসের নাম। ক্রেতাদের চাহিদা অনুযায়ী দোকানিরাও তৈরি করে এনেছেন এ পোশাক। রামগঞ্জ, রায়পুর এবং লক্ষ্মীপুরের মার্কেটগুলো ঘুরে পাওয়া গেছে এমনি তথ্য।

পোশাক বিক্রেতারা জানান, এবার ঈদে তরুণীরা আর ভারতীয় টিভি চ্যানেলের নায়িকাদের পরিধেয় পোশাক চাইছেন না। অনেক তরুনী ভারতীয় সিরিয়ালের নামের পোশাকে অপমান ও বোধ করছেন।

তরুণীদের পছন্দের তালিকায় এসেছে ‘ফেসবুক’ ‘ম্যাসেঞ্জার’ আর ‘থ্রিজি’ নকশার থ্রিপিসের। প্রকারভেদে এ পোশাকগুলো পাওয়া যাচ্ছে অল্প মূল্যে।ইতিমধ্যে মার্কেটগুলোতে ক্রেতাদের সমাগম বাড়তে শুরু করেছে। আর কিছুদিন পর বেচাবিক্রি বেড়ে যাবে বলেও জানান বিক্রেতারা।

লোন ও বুটিকের প্রতিও বেশ ঝোঁক রয়েছে ক্রেতাদের। এক হাজার থেকে আড়াই হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে পোশাকটি। তবে রোজার মাঝামাঝি এ সময়ে ক্রেতাদের ভিড় বেশি। মার্কেটগুলোতে যারা আসছেন তাদের মধ্যে কেনার চেয়ে যাচাই-বাছাই করছেন বেশি ক্রেতা।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়েছে সাত দোকান, কোটি টাকার ক্ষতি 

লক্ষ্মীপুরে গরুর মাংসের কেজি হাজার টাকা

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com