সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের নবনির্বাচিত মেয়র আবু তাহেরের শপথ গ্রহন

লক্ষ্মীপুরের নবনির্বাচিত মেয়র আবু তাহেরের শপথ গ্রহন

লক্ষ্মীপুরের নবনির্বাচিত মেয়র আবু তাহেরের শপথ গ্রহন

pouroshovaপলাশ সাহা : শপথ গ্রহন করলেন লক্ষ্মীপুরের তিনবারের নবনির্বাচিত পৌরসভার মেয়র আলহাজ্ব আবু তাহের। তার সাথে আরও শপথ গ্রহন অনুষ্ঠানে অংশ নেন নোয়াখালীর নির্বাচিত মেয়র শহিদুল্ল্যা খান, ব্রাক্ষ্মনবাড়িয়ার কসবা পৌরসভার নির্বাচিত মেয়র এমরান উদ্দিন ও খাগড়াছড়ির রামগড় পৌরসভার নির্বাচিত মেয়র শাহজাহার মিয়া ও এই ৪ পৌরসভার নির্বাচিত কাউন্সিলরবৃন্দ। সোমবার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরীর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন। শপথ গ্রহণ অনুষ্ঠানে সততা ও নিষ্ঠার সাথে মেয়র-কাউন্সিলরদের দায়িত্ব পালন করার আহ্বান জানান বিভাগীয় কমিশনার। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দা সরোয়ারা জাহান, বিভাগীয় পরিচালক (স্থানীয় সরকার) দীপক চক্রবর্তী, চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ও উপ-পরিচালক (স্থানীয় সরকার) মো. আবুল হোসেন। এর আগে ২৫শে মে লক্ষ্মীপুরে প্রথমবারের মত দলীয় প্রতীকে পৌরসভায় মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তায় সারাদেশে বিজিবি মোতায়েন

কমলনগরে ইটভাটা শ্রমিককে অপহরণে বাঁধা দেয়ায় নারীসহ ৫জনকে পিটিয়ে আহত

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

সন্ধ্যার পর অন্ধকারে আলেকজান্ডার মেঘনাপাড়; নিরাপত্তা ও পর্যটনে শঙ্কা

বশিকপুরে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি

মাদকসেবীদের হামলায় রায়পুরে আহত কলেজছাত্রের মৃত্যু

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com