সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা

লক্ষ্মীপুরে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা

লক্ষ্মীপুরে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা

jorimana-fineআলী হোসেন: চন্দ্রগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬টি মুদি দোকানের ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুরুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় চন্দ্রগঞ্জ থানার এস আই মোঃ রাজিব, স্থানীয় ইউপি চেয়ারম্যান এম আনোয়ার হোসেন বাচ্চু, নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলসহ বাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের অফিস সহকারী প্রদীপ চক্রবর্তী জানান, পণ্য মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নকল পণ্য সামগ্রী রাখার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় এসব ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা করা হয়। তিনি জানান, জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হচ্ছে, তাহের স্টোর ৫ হাজার, ফকির মুন্সি ১০ হাজার, মানিক পাল ৫ হাজার, হাজী হোসেন স্টোর ২ হাজার, চিন্তা সাহা ২ হাজার ও ইলিয়াস ব্রাদার্সের ২ হাজারসহ মোট ২৬ হাজার।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুরুজ্জামান ৬টি ব্যবসায়ীক প্রতিষ্ঠানের জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ দিকে লক্ষ্মীপুরে মহাসড়কের পাশে অবৈধ দখল উচ্ছেদের অভিযান অব্যাহত রয়েছে। শনিবার চন্দ্রগঞ্জ বাজারে দ্বিতীয় দিনের অভিযানে মৌচাক মার্কেটের আংশিকসহ মুক্তিযোদ্ধা খাল এবং ওয়াপদা খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুরুজ্জামান, সদর এসিল্যান্ড সমর কান্তি বসাক ও বিপুল সংখ্যাক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com